“ঐক্যই শক্তি”-ইসলামপন্থীদের নেতৃত্বে রাষ্ট্রক্ষমতার প্রত্যাশা চরমোনাই পীরের

নিজস্ব প্রতিবেদক: ইসলামপন্থীদের ঐক্য গঠনের পক্ষে গণ-আকাঙ্ক্ষা তৈরি হয়েছে উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইর পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, “জোটবদ্ধ ইসলামি দল হবে আগামী দিনের প্রধান রাজনৈতিক শক্তি।”

শনিবার (২৮ জুন) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দলটির মহাসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি জানান, আগামী জাতীয় নির্বাচনে ইসলামি দলগুলোর পাশাপাশি দেশপ্রেমিক বিভিন্ন দলের সঙ্গে ঐক্য গড়ার প্রক্রিয়া চলছে। “যদি কার্যকর ঐক্য গড়ে তুলতে পারি, তাহলে রাষ্ট্রক্ষমতা ইসলামপন্থীদের হাতেই আসবে ইনশাআল্লাহ।”

আক্ষেপ করে তিনি বলেন, “আমরা বারবার রক্ত দিয়েছি, কিন্তু সফলতা আসেনি। কারণ, নেতা ও নীতি বাছাইয়ে ভুল করেছি।”
তিনি দাবি করেন, ৫৪ বছরে বহু দল দেশ শাসন করলেও ইসলামি দল কখনো ক্ষমতায় আসেনি। তবে এবার গণপ্রত্যাশা বদলেছে।

তিনি আরও বলেন, “শুরু থেকেই ইসলামপন্থী সব ভোট একবাক্সে আনার পক্ষে আমি। এবার শুধু ইসলামি দল নয়, দেশপ্রেমিক অন্যান্য দলও এই নীতিতে আসতে পারে।”

চরমোনাই পীর আসন্ন জাতীয় নির্বাচনে পিআর (PR) পদ্ধতি চালুর দাবি জানান। বলেন, “যে যত শতাংশ ভোট পাবে, তার তত শতাংশ প্রতিনিধিত্ব থাকবে। এটি এখন জনদাবিতে পরিণত হয়েছে।” তিনি বিএনপিকেও এই পদ্ধতিতে অংশ নেওয়ার আহ্বান জানান।

সংবিধান ও সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, “সংস্কারে কালক্ষেপণ ২০২৪-এর গণ-আন্দোলনের সঙ্গে বেইমানির শামিল। আর ৭২-এর সংবিধান ছিল জন-আকাঙ্ক্ষার প্রতি বধির।”

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: মহান মে দিবস উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশ্ব শ্রম দিবস উপলক্ষে রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সিরাজগঞ্জে র‌্যাব দেখে পুকুরে ঝাঁপ, পানিতে ডুবে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে র‌্যাব সদস্যদের দেখে পুকুরে ঝাঁপ দিয়ে ডুবে শাওন রেজা (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ডিডি শাহবাজপুর গ্রামের নুরুল

সিরাজগঞ্জ চেম্বার প্রেসিডেন্ট বাচ্চুকে ব্যক্তিগত পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করলেন সাংবাদিক নেতা এনামুল

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু নির্বাচিত হওয়ায় ব্যক্তিগত পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেন জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক

জাবির ছাত্রী হল থেকে বহিরাগত যুবক আটক

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নওয়াব ফয়জুন্নেসা হলের একটি কক্ষ থেকে বহিরাগত যুবককে আটক করেছে হল কর্তৃপক্ষ। ওই হলের এক নারী শিক্ষার্থীর সহযোগিতায় তিনি হলে

গ্রীষ্মে বিদ্যুৎ চাহিদা ১৮ হাজার মেগাওয়াটের আশঙ্কা, কয়লাভিত্তিক কেন্দ্র পূর্ণ সক্ষমতায় চালুর পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন গ্রীষ্ম মৌসুমে দেশে বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াটে পৌঁছাতে পারে বলে প্রাক্কলন করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এ পরিস্থিতিতে লোডশেডিং এড়াতে কয়লাভিত্তিক

দুর্গম এলাকায় নিয়মিত অফিস করা সম্ভব না-স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাসুদ রানা

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: দুর্গম এড়িয়ায় নিয়মিত অফিস করা সম্ভব নয়। অতিতে কেউ নিয়মিত অফিস করেনি। সেটা আমার কাছেও ভিন্ন নিয়ম নয় বলে মন্তব্য করেছেন সিরাজগঞ্জের