ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

অনলাইন ডেস্ক: জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে কমিশন সদস্য ছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ নজরুল ও আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।

ঐকমত্য কমিশনের সদস্য হিসেবে রয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফররাজ হোসেন, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান।

গত ১৫ ফেব্রুয়ারি থেকে এই কমিশন কাজ শুরু করেছে। আগামী নির্বাচন সামনে রেখে নির্বাচনব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর সুপারিশ বিবেচনা ও গ্রহণের লক্ষ্যে জাতীয় ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিগুলোর সঙ্গে আলোচনা করছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাংলাদেশ সীমান্তে হঠাৎ ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু বিএসএফের

অনলাইন ডেস্ক: বাংলাদেশ ও ভারতের মধ্যে টানাপোড়েন এবং দুই দেশের সীমান্তে উত্তেজনার মধ্যে বাংলাদেশ-ভারত সীমান্তে ১০ দিনের ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী

আরেক বিএনপি কর্মীকে হত্যা মামলায় কুষ্টিয়ার সাবেক এসপি গ্রেপ্তার 

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরের বিএনপি কর্মী কুদরত আলীকে গুলি করে হত্যা মামলার আসামি কুষ্টিয়ার সাবেক পুলিশ সুপার এস এম তানভীর আরাফাতকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর

ওসমান হাদিকে হত্যা করে জুলাইকে পরিবর্তন করে দেওয়া যাবে না: শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, শহীদ শরীফ ওসমান হাদি ছিলেন আধিপত্যবাদ ও দুর্নীতির বিরুদ্ধে এক আপোষহীন বীর। যারা তাকে শহীদ করেছে, তারা

আবারও ই-কমার্স প্রতারণা

নিজস্ব প্রতিবেদক: এবার ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে বিভিন্ন ব্যাংক ও পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা গ্রাহকের টাকা তুলে নেওয়ার পাঁয়তারা করছে প্রতারণার দায়ে অভিযুক্ত ই-কমার্স কোম্পানিগুলো।

আফগানিস্তানে তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে চীনের আগ্রহ

অনলাইন ডেস্ক: আফগানিস্তানে খনিজ সম্পদ আহরণ ও বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে দেশটিকে যুক্ত করতে আগ্রহী চীন। কাবুল সফরে গিয়ে আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলাভি আমির খান মুত্তাকির

সিরাজগঞ্জের সাবেক এমপি তানভীরসহ পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির অভিযোগে সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়সহ পাঁচজনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকার একটি আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক)