ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির তৃতীয় দফা বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তৃতীয় দফা বৈঠক মঙ্গলবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় জাতীয় সংসদের এলডি হলের সম্মেলন কক্ষে এ বৈঠক হবে।

এতে অংশ নেবেন দলটির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সাবেক সংস্থাপন সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এর আগে, গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) প্রথম দফা এবং রোববার (২০ এপ্রিল), দ্বিতীয় দফা বৈঠক হয়। এসব বৈঠকে সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন ও জনপ্রশাসন সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাবের ওপর বিস্তারিত আলোচনা হয়।,

রোববারের বৈঠক শেষে সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছেন, আমরা বলেছি যে রাষ্ট্রপতির বিদ্যমান ক্ষমতার বাইরে আর কি কি বিষয়ে ক্ষমতায়িত করা যায়, আইন প্রণয়ন করা যায় সেসব কিছু বিষয়ে এবং নিয়োগের কিছু বিষয়ে আমরা একমত হয়েছি। সেগুলো নতুন আইন প্রণয়ন করে সংসদে প্রণীত করা যাবে। সেক্ষেত্রে চেক অ্যান্ড ব্যালেন্স এবং রাষ্ট্রপতিকে মোর এমপাওয়ার করা সেটা নিশ্চিত করা হবে।

এ ছাড়া আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দ্বিতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন করেছে সরকার। বৃহস্পতিবার আইন ও বিচার বিভাগ

কর্মী ছাঁটাই করবে গুগল, নেপথ্যে এআই

ঠিকানা টিভি ডট প্রেস: কর্মী ছাঁটাইয়ের ফের সিদ্ধান্ত নিয়েছে টেক জায়ান্ট গুগল। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রতি বিনিয়োগ বাড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। গুগল তাদের

রাজশাহী বিভাগের ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) সাপ্তাহিক মিটিং অনুষ্ঠিত

মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহীঃ আজ শুক্রবার বিকেল ৫ ঘটিকার সময় রাজশাহী বিভাগের ডেসটিনি বিনিয়োগকারী ও ক্রেতা-পরিবেশক ঐক্য ফোরাম (ডিডাফ) সাপ্তাহিক মিটিং অনুষ্ঠিত হয়। মিটিং এর

গোমস্তাপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ: আওয়ামীলীগ জড়িত বিএনপির অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএনপির একটি কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) দিবাগত রাত

সিরাজগঞ্জে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি: ০৭ মার্চ (সোমবার) ২০২৫ ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি বাহিনী কর্তৃক গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী চলা ‘World Wide General Strike’ এর কর্মসূচি হিসিবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ

অসচ্ছল হিন্দু পরিবারের মেয়ের বিয়েতে পাশে দাঁড়িয়েছেন জামায়াতের স্থানীয় নেতা সেলিম সরকার

নিজস্ব প্রতিবেদক: ধর্ম নয়, মানুষই মানুষের বড় পরিচয়-এই বার্তাই যেন বাস্তবে রূপ দিলেন সিরাজগঞ্জের  জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতা। অসচ্ছল এক হিন্দু পরিবারের মেয়ের বিয়েতে