ঐকমত্যের পথে ‘একটু ছাড়’ চাইলেন আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে আরও উদার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, “আপনারা আসছেন, আরেকটু আগান। একটু ছাড় দিলে জুলাই সনদ দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।”

রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের পঞ্চম দিনের সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, “আমরা এখানে এসেছি একটি কঠিন বাস্তবতায়। ১৬ বছরের গণআন্দোলন, হাজারো প্রাণের আত্মদান এবং বহু মানুষের নিখোঁজ হওয়ার পেছনে যে ত্যাগ রয়েছে, তা আমাদের বিবেচনায় রাখতে হবে। এ প্রেক্ষাপটেই আমাদের ঐকমত্যের পথ তৈরি করতে হবে।”

আলোচনায় প্রধানমন্ত্রী পদের মেয়াদ, রাষ্ট্রের মূলনীতি ও সংসদীয় আসনের সীমানা নির্ধারণসহ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু আলোচিত হয়। বৈঠকে দুই বৃহৎ রাজনৈতিক জোটসহ ৩০টি দল ও জোট অংশ নেয়।

আলী রীয়াজ বলেন, “নির্বাচন ও বিচার প্রক্রিয়া একসঙ্গে চলবে এবং চলতে দিতে হবে। তবে আমাদের দ্রুত সিদ্ধান্তে আসতে হবে। রাজনৈতিক দলগুলো যদি আরও কিছুটা ছাড় দেয়, তাহলে সম্মিলিতভাবে ঐকমত্যে পৌঁছানো সহজ হবে।”

তিনি জানান, আলোচনার কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু—যেমন উচ্চ-কক্ষ গঠন, নারীদের প্রতিনিধিত্ব এবং রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া এখনো অমীমাংসিত রয়েছে। এসব বিষয়ে আরও গুরুত্বের সঙ্গে আলোচনা প্রয়োজন।

আসন্ন সিদ্ধান্ত গ্রহণে দলীয় পর্যায়ে আলোচনার সুযোগ রাখতে আগামী সোমবার ও মঙ্গলবার সংলাপ স্থগিত থাকবে বলেও জানান তিনি।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভারতে নাইটক্লাবে ভয়াবহ আগুন, ২৩ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর গোয়ায় একটি জনপ্রিয় নাইটক্লাবে ভয়াবহ আগুন লেগে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তা ও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত রোববার (৭

শ্রীপুরে কিশোর গ্যাং নেতার গুলি ছোড়ার ভিডিও ভাইরাল, তীব্র উদ্বেগে স্থানীয়রা

অনলাইন ডেস্ক: গাজীপুরের শ্রীপুর উপজেলায় কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত তেহিম মাতবরের গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ ও

তাড়াশে জোরপূর্বক পুকুর দখলের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে 

জুয়েল রানা: সিরাজগঞ্জের তাড়াশে জোরপূর্বক পুকুর দখলের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। উপজেলার সদর ইউনিয়নের খুটিগাছা গ্রামে এঘটনা ঘটে সোমবার (১৬ জুন) বিকালে সরেজমিনে

সাইবার হামলার আশঙ্কায় দেশের সব বিমানবন্দরে সতর্কতা

নিজস্ব প্রতিবেদক: ইউরোপের কয়েকটি আন্তর্জাতিক বিমানবন্দরে সাইবার হামলার ঘটনার পর বাংলাদেশেও সতর্কতা জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে

গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরো ৮২ ফিলিস্তিনির

অনলাইন ডেস্ক: একদিকে কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির জন্য আলোচনা শুরু হয়েছে। অন্যদিকে গাজা জুড়ে চলছে ইসরায়েলি আগ্রাসন, চলছে নতুন হামলা। এই হামলায়

টাকার কুমির’ মালেক! বিদেশে পাচার হাজার কোটি, দেশে জমি ছয় হাজার শতাংশ

নিজস্ব প্রতিবেদক: সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে বিপুল অর্থ পাচারের গুরুতর অভিযোগে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানে উঠে