এস আলম চেয়ারম্যানের বিদেশি বাড়ি ও ২৫ কোম্পানির শেয়ার জব্দের আদেশ

নিজস্ব প্রতিবেদক: এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে আরও একধাপ এগোলো দুর্নীতি দমন কমিশন (দুদক)। এবার আদালতের আদেশে সাইপ্রাসে তার মালিকানাধীন একটি দুইতলা বাড়ি জব্দ করা হয়েছে। পাশাপাশি, সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনের নামে ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে থাকা ১৯টি এবং যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ছয়টি ট্রাস্ট কোম্পানির শেয়ারও অবরুদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক এ সংক্রান্ত আবেদন দাখিল করেন।

এর আগেও এস আলম ও তার পরিবারের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সম্পদ ও ব্যাংক হিসাব জব্দ বা অবরুদ্ধ করার একাধিক আদেশ দেয় আদালত। তা নিম্নরূপ-

৭ অক্টোবর ২০২৩: এস আলমসহ পরিবারের ১২ সদস্যের বিদেশগমনে নিষেধাজ্ঞা

১৬ জানুয়ারি ২০২৪: ৩,৫৬৩ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ

১৭ এপ্রিল: ২,৬১৯ কোটি টাকার ১,৩৬০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

২৩ এপ্রিল: ১৫৯.১৫ একর জমি (মূল্য ৪০৭ কোটি টাকা) জব্দ

১৭ জুন: ২০০ একর জমি (মূল্য ১৮০ কোটি টাকা) জব্দ

৩ ফেব্রুয়ারি: ১৭৫ বিঘা সম্পত্তি (মূল্য ৩৬৮ কোটি টাকা) জব্দ

১২ ফেব্রুয়ারি: ১,১০৯ কোটি টাকার ৪৩৭ কোটি মূল্যের শেয়ার অবরুদ্ধ

২৩ ফেব্রুয়ারি: ৮,১৩৩ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ

১০ মার্চ: ১,০০৬ বিঘা জমি জব্দ

৯ এপ্রিল: ৯০ বিঘা জমি জব্দ এবং ঘনিষ্ঠদের নামে থাকা ৩৭৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

এসব আদেশে দেশে-বিদেশে ছড়িয়ে থাকা বিপুল সম্পদের চিত্র উঠে এসেছে, যা সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। দুদক জানিয়েছে, এ সংক্রান্ত তদন্ত অব্যাহত রয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

সিরাজগঞ্জ প্রতিনিধি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়-এ যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ২০ ফেব্রুয়ারি রাত ১১টায় ভাষার কবিতা পাঠ ও একুশের

লাশ দাফনের কথা বলেও টাকা হাতিয়ে নিতেন মিল্টন সমাদ্দার

নিজস্ব প্রতিবেদক: লাশ দাফনের কথা বলে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’-এর চেয়ারম্যান মিল্টন সমাদ্দার। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, জালিয়াতি করে ডেথ

নিষেধাজ্ঞা আরোপ হলে জাতিসংঘের সঙ্গে পরমাণু চুক্তি বাতিলের হুমকি ইরানের

অনলাইন ডেস্ক: জাতিসংঘ ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করলে পরমাণু অস্ত্র নিরোধ বিষয়ক নন-প্রলিফারেশন ট্রিটি (এনপিটি) থেকে সরে আসার হুমকি দিয়েছে তেহরান। বৃহস্পতিবার টেলিগ্রামে দেওয়া

শীলকূপ ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: শীলকূপ ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শুক্রবার (১০ জানুয়ারী) সকালে ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে মনকিচর সরকারি প্রাথমিক বিদ্যালয়

ভারতের সিকিমে ভূমিকম্প, বাংলাদেশও প্রভাব

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হিমালয় কন্যা সিকিমে কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। অন্তত আট থেকে ১০ বার কম্পনে কেঁপে ওঠে সিকিমের গ্যাংটক, নামচি ও মাঙ্গান এলাকা।

সিরাজগঞ্জের শ্রম কল্যাণে কেন্দ্রের কান্ড! কর্মস্থলে অনুপস্থিত থেকে বেতন তুলছেন নিয়মিত

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ শ্রম কল্যাণ কেন্দ্রে কর্মকর্তা কর্মচারীরা অনুপস্থিত থাকায় মিলছে না শ্রমিক সেবা। কর্মে ফাঁকি, অবৈধভাবে ভবন দখল, শ্রমিক প্রশিক্ষণগনের তালিকায় হেড়ফেড়, বাৎসরিক