এসিল্যান্ড–সাব রেজিস্ট্রি অফিসে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক: মাগুরা সদর উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় ও সাব রেজিস্ট্রি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাত সাড়ে ৩টার দিকে ভূমি কার্যালয়ের নিচ তলার ৫ নম্বর কক্ষের পেছন দিক থেকে জানালা খুলে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় ভূমি কমিশনারের ভবনের নিচ তলায় একটি রুমে থাকা জমি-জমার নথিপত্র, কম্পিউটার, প্রিন্টার, টেবিল, চেয়ার ও আসবাবপত্র পুড়ে গেছে।

অপরদিকে প্রায় একই সময়ে সদর সাব রেজিস্ট্রি অফিসের প্রাঙ্গণ দলিল লেখকদের তিনটি রুমে পেট্রোল বোমা হামলা চালায়। সেখানে সদর সাব রেজিস্টারের এজলাসের পেছনের কিছু অংশে আগুন লাগে। এজলাসে তেমন কোনো ক্ষতি না হলেও আগুনে তিন দলিল লেখকের দলিল, টিকেট ও রশিদসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। সেখান থেকে এক বোতল পেট্রোলসহ বেশ কয়েকটি খালি বোতল পেয়েছে পুলিশ।

মাগুরা ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার মো. আলিম মোল্লা জানান, মাগুরা সদরের সহকারী ভূমি অফিসের কার্যালয় ও সাব-রেজিস্ট্রার অফিসে রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুষ্কৃতিকারীরা পেট্রোল বোমা নিক্ষেপের ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ অগ্নিকাণ্ডে দুটি প্রতিষ্ঠানে জমি-জমা সংক্রান্ত দলিল ও প্রয়োজনীয় নথিপত্র, আসবাবপত্র পুড়ে গেছে। আগুনে কম্পিউটার পদ্ধতি বৈদ্যুতিক লাইনও বিচ্ছিন্ন হয়ে গেছে।

মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী বলেন, সহকারীর (ভূমি) কার্যালয়ে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। সেখান থেকে পেট্রোল বোমা নিক্ষেপের বোতল জব্দ করা হয়েছে। জড়িতদের আটক করতে পুলিশ কাজ করছে।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোসা. আসমা আক্তার বলেন, রাত ৩টার দিকে দুষ্কৃতিকারীরা ভবনের পেছন দিয়ে জানালা ভেঙে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ভবনের নিচে নিচতলার একটি রুম অগ্নিকাণ্ড হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেখানে থাকা কম্পিউটার আসবাবপত্র ও জমির প্রয়োজনীয় নথিপত্র পড়ে নষ্ট হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

লেবাননের স্বাস্থ্যকেন্দ্রে ইসরাইলি বিমান হামলা, চিকিৎসক-নার্সসহ নিহত ১২

অনলাইন ডেস্ক: লেবাননের দক্ষিণাঞ্চলের একটি স্বাস্থ্যকেন্দ্রে ইসরাইলি বিমান হামলায় চিকিৎসক, নার্স ও প্যারামেডিকসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

ঘুষ না পেয়ে সেচ প্রকল্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন : পানির অভাবে কৃষকের জমি ফেটে চৌচির! 

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষকের কাছে দাবীকৃত উৎকোচের টাকা না পেয়ে ফসলের জমিতে সেচ প্রকল্পের চলমান বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে বিএডিসি কর্মকর্তা

টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্য গ্রেপ্তার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুরে জর্ডান প্রবাসী এক নারীর মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় মূল হোতাসহ পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্রের ডালপালা তত বাড়বে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জাতীয় নির্বাচন যত দেরি হবে, তত বেশি বিভিন্ন ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে। সমাজের মধ্যে এখনই বিভিন্ন রকম

আসিফ ও মাহফুজকে পদত্যাগ করতে হবে: ইশরাক

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেছেন ইশরাক হোসেন। তার দাবি, চক্রান্ত

বাঁশখালীতে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৬, থানায় অভিযোগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে জমি-জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ছয়জন