এসজিসিএল-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত সাবেক অতিরিক্ত সচিব মুহাম্মদ শাহ্ আলম টুকুকে সংবর্ধনা

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আব্দুল্লাহ আল মাহমুদ মেমোরিয়াল হাই স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড (এসজিসিএল)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত সাবেক অতিরিক্ত সচিব মুহাম্মদ শাহ্ আলম টুকুকে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

শনিবার (১১ এপ্রিল) বেলা ১২টার দিকে কলেজ ভবনের হলরুমে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাসুদ রানার আয়োজনে এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে আগত সভাপতি ও প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। এ সময়
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসজিসিএল-এর চেয়ারম্যান ও সাবেক অতিরিক্ত সচিব মুহাম্মদ শাহ্ আলম টুকু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম।
স্বাগত বক্তব্য দেন শিক্ষার্থী কনা খাতুন এবং বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন হাসান শেখ। এছাড়া বিদায়ী শিক্ষক হিসেবে বক্তব্য দেন তরিকুল ইসলাম এবং সহকারী অধ্যাপক আব্দুল বাছেদ খান।
আমন্ত্রিত অতিথি ও শিক্ষকগণ তাদের বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে নৈতিকতা, অধ্যবসায় এবং ভবিষ্যৎ জীবনে সফলতা অর্জনের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তারা শিক্ষার্থীদের দেশের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিয়ালকোল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম টুপা সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন হাদিরা খানম, প্রভাষক সাখাওয়াত হোসেন, আমেনা খাতুন, আলী আক্কাছ, হাসান মোর্শেদ, বুলবুল আহম্মেদ, আবু রায়হান, গীতি কবিতা রায়, আব্দুল করিম খান, মাহমুদুল হাসান, আয়শা খাতুন, সম্পা দেব, রেহানা আহম্মেদ, খ. ম. মশিউর রহমান, আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক গোপাল চন্দ্র রায়, সিনিয়র শিক্ষক শরিফুল ইসলাম, শিক্ষক শাহাদাৎ হোসেন, সেলিনা বেগম, ফরিদুল ইসলাম, মজনু সরকার, আব্দুস ছালাম, ছাইফুল ইসলাম, আকতার হোসেন, আব্দুর রাজ্জাক, মাসুদা সুলতানা, সমাপিকা সাহা, তারিকুল ইসলাম, নীল রতন ঘোষ, মৌপিয়া ইসলাম, নিশাত জাহান, রেখা খাতুন, জুয়েল রানা প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া করা হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। আবেগঘন এই আয়োজনে শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে এবং শিক্ষক-সহপাঠীদের সঙ্গে বিদায়ের মুহূর্ত ভাগাভাগি করে নেয়।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের প্রবেশপত্র দেয়া হয় এবং সকল শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের মাঝে খাবার পরিবেশন করা হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হবিগঞ্জে সড়কে ঝরলো কলেজছাত্রের প্রাণ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে দ্রুতগতির একটি বাসের চাপায় মোফাজ্জল হোসেন (২৩) নামে এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের করড়া এলাকায়

শাহজাদপুরে অবৈধ ইটভাটায় ৮০ হাজার টাকা জরিমানা

এম এ হান্নান শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১১ মার্চ ২০২৫) শাহজাদপুর উপজেলা নির্বাহী

পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনা অভিমুখে সরকারি চাকরিজীবীরা

নিজস্ব প্রতিবেদক: ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করেছেন সরকারি কর্মচারীরা। শুক্রবার বেলা ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের

বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন হোক এটা ভারত চায় না : মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক, এটা ভারত চায় না বলে বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেছেন, দেশে অবাধ ও

পাহাড় ধসে বিচ্ছিন্ন বান্দরবানের লামা সড়ক যোগাযোগ

বান্দরবান প্রতিনিধি: টানা বর্ষণে বান্দরবানের লামা উপজেলার লামামুখ এলাকায় পাহাড় ধসে লামামুখ-রাজবাড়ী সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সোমবার (২৮ জুলাই) ভোররাতে লামা পৌরসভার ৫ নম্বর

বেলকুচিতে বিষাক্ত এ্যালকোহল পানে ২ জনের মৃত্যু ১ জন গুরুতর অসুস্থ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় নেশা জাতীয় বিষাক্ত এ্যালকোহল খেয়ে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো একজন। নিহতরা হলেন,