এসএসসি পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি আন্দোলনরত শিক্ষকদের

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতরের আগে শতভাগ উৎসব ভাতা না পেলে এসএসসি পরীক্ষার কেন্দ্রের দায়িত্ব পালন বর্জন করবেন জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা। এজন্য দ্রুত শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন তারা।

শনিবার (০১ মার্চ,) বিকেলে আলাপকালে এ কথা জানান এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী ঐক্য জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজীজী।

এ শিক্ষক নেতা জানান, ‘টানা ১৮ দিন ধরে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছেন। তবে এখনো শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি মেনে নেওয়া হয়নি। আসন্ন ঈদের আগে শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করা না হলে ঈদের পর অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষার দায়িত্ব পালন থেকে শিক্ষকরা বিরত থাকবেন।’

অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজীজী আরও বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা স্কুলের কর্মচারীর চেয়েও কম। বাড়ি ভাড়া পান মাত্র এক হাজার টাকা। আর চিকিৎসা ভাতা ৫০০ টাকা। বর্তমান বাজারে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের ভিজিট ৮০০ থেকে এক হাজার টাকা। আর এক হাজার টাকা দিয়ে কোথায় বাড়ি ভাড়া পাওয়া যায় সেটি সরকার ভালো বলতে পারবে। আমাদের দাবি যৌক্তিক। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষকরা রাজপথ ছাড়বেন না।’

এর আগে গত ২০ ফেব্রুয়ারি আন্দোলনরত শিক্ষকদের শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রায় বাধা দেয় পুলিশ। এরপর আট সদস্যের প্রতিনিধিদল আলোচনা জন্য সচিবালয়ে যান। এ বৈঠকে আশ্বাস পেলেও কোনো সুনির্দিষ্ট ঘোষণা আসেনি এখনো। শিক্ষকরা বলছেন, দাবি না মানা পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সাকিবুল হত্যায় জড়িত একজন আটক, ঢাকার বাইরে কাজ করছে ২ টিম: ডিবির ডিসি

নিজস্ব প্রতিবেদক: তেজগাঁও কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায়

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ রাতে, দেখা যাবে বাংলাদেশ থেকেও

অনলাইন ডেস্ক: বিশ্ব আজ এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে। পৃথিবীর বিভিন্ন স্থান থেকে রবিবার দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও দেখা

সিরাজগঞ্জের দুই বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিরাজগঞ্জ জেলা বিএনপি’র দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। শনিবার (১ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক প্রেস

ড. ইউনূসের নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন কাতারের

অনলাইন ডেস্ক: বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান

চোর আতঙ্কে বাঁশখালী: একমাসে অর্ধশতাধিক চুরি!

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে বেড়েছে গরু, বসতঘর, অটোরিকশার ব্যাটারী ও মোটর সাইকেল চুরির ঘটনা। প্রতিদিন কোন না কোন গ্রামে হানা দিচ্ছে

প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রি বৃদ্ধি, বাড়ছে চুরি–ছিনতাই

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের টুকচাঁনপুর এলাকায় দিন দিন উদ্বেগজনক হারে বেড়েছে প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রির ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কিছু অসাধু