এসএসসি পরীক্ষার ফল কবে—জানালেন ঢাকা বোর্ড চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকাশ করা হবে। অর্থাৎ আগামী ১৩ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করা হবে।

বুধবার (১২ জুন) দুপুরে সাথে আলাপকালে এসব কথা জানান আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির।

ঢাকা বোর্ড চেয়ারম্যান বলেন, পরীক্ষকরা খাতা মূল্যায়ন শেষে বোর্ডে পাঠাতে শুরু করেছেন। অনেক খাতা এখনো আসা বাকি। সবগুলো খাতা পাওয়ার পর নম্বর ইনপুট দেওয়াসহ অন্যান্য কাজ করতে কিছুটা সময় লাগবে। এটি শেষ হওয়ার পর ফল প্রকাশের সম্ভাব্য সময় বলা যাবে।

এবার পরীক্ষকরা খাতা নিতে কিছুটা বিলম্ব করেছেন। বিষয়টি ফলাফল বিলম্ব হওয়ার কারণ হবে কি, এমন প্রশ্নের জবাবে খন্দোকার এহসানুল কবির আরও বলেন, ‘পরীক্ষকরা নির্দিষ্ট সময়সীমার মধ্যে খাতা নিয়ে গেছেন। এটি নিয়ে তেমন কোনো সমস্যা হয়নি। আমরা আশা করছি ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ এক হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। দুই হাজার ২৯১টি কেন্দ্রে ১৮ হাজার ৮৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এর মধ্যে ছাত্র এক লাখ ৫০ হাজার ৮৯৩ জন এবং ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন ছাত্রী। এই বোর্ডের অধীনে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৭২৫টি। প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৬৩টি।

অপরদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পোষ্য কোটা পুন:বহালের দাবিতে রাবির কর্মকর্তা কর্মচারীদের পূর্ণ দিবস কর্মবিরত পালন  

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী, ০৮ জানুয়ারি ২০২৫ পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মকর্তা ও কর্মচারীরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন। বুধবার সকাল ৯টা থেকে শুরু

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করল পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি

টাঙ্গাইলে স্বেছাশ্রমে ৬টি কাঠের সেতু তৈরিতে ২৫ গ্রামের ভোগান্তি লাঘব

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে সরকারি সহায়তার আশায় না থেকে সদর উপজেলার হুগড়া ইউনিয়নে ৬টি কাঠের সেতু স্বেছাশ্রমে তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে সামাজিক সংগঠন

সিরাজগঞ্জ–৬ আসনে প্রফেসর ড. এম এ মুহিতের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ–৬ (শাহজাদপুর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রফেসর ডক্টর এম এ মুহিতের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলীয় নেতাকর্মীরা।

মোহনপুরের মৌগাছিতে এমপি পদপ্রার্থী রায়হানের লিফলেট বিতরণ

মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহী: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা জনগণের মাঝে প্রচারের উদ্দেশ্যে মোহনপুর উপজেলার মৌগাছি বাজারে লিফলেট

বিএনপি নেতার গুদামে মিললো ১৪৯ বস্তা সার

নিজস্ব প্রতিবেদক: নওগাঁর পত্নীতলা উপজেলা ইউনিয়ন বিএনপি নেতা সিরাজুল মণ্ডলের গুদামে অবৈধভাবে মজুত করা ১৪৯ বস্তা রাসায়নিক ডিএপি সার উদ্ধার করেছে কৃষি অফিস। বুধবার (৩ ডিসেম্বর)