এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনে এক পরীক্ষার্থী বহিষ্কার

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।অসদুপায় অবলম্বন করে বহিস্কৃত হওয়া ওই শিক্ষার্থী উপজেলার চরপাচুরিয়া উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।

চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের হল সচিব মাও ইদ্রিস আলী জানান, ওই কেন্দ্রের একটি কক্ষথেকে একজন মেয়ে পরীক্ষার্থীর হাতে লেখা উওরের সঙ্গে প্রশ্নপত্রের সঙ্গে মিল আছে এমনটা পাওয়া যায়। কেন্দ্র থেকে ট্যাগ অফিসার ভেটেনারি সার্জন ডা: সাহেদুল ইসলাম বিষয়টি অত্র কেন্দ্রের হল সচিব কে অবগত করলে হল সচিব অভিযুক্ত শিক্ষার্থীকে বহিষ্কার করেন ।

আরও জানান, বহিস্কৃত পরীক্ষার্থী এবছর আর পরীক্ষায় অংশ নিতে পারবে না। এসএসসি পরীক্ষায় অসদুপায় যারাই করার চেষ্টা করবে তাদেরকেই বহিস্কার করা হবে।

উল্লেখ্য:- চলমান এসএসসি পরীক্ষায় আজকের বিষয় ছিল ইসলাম শিক্ষা।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

৪ স্থানে ককটেল বিস্ফোরণ রাজধানীর সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে ধর্মীয় সহাবস্থানে কোনোরূপ বিঘ্ন ঘটানোর প্রচেষ্টা হলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলে

রায়গঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় মনোনয়ন প্রত্যাশী ভিপি আয়নুল হকের বিরুদ্ধে একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত মিথ্যা, বানোয়াট ও

ট্রেনে আগুন লেগেছে এমন গুজবে লাফিয়ে পড়ে ১১ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক: ট্রেনে আগুন লেগেছে। এমন গুজব ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে উঠেন যাত্রীরা, তাদের মধ্যে বেশ কয়েকজন ঝাঁপ দেন। এসময় বিপরীত দিক থেকে আসা আরেক

নিবন্ধন ফিরে পেতে জামায়াতে ইসলামীর আপিলের রায় রোববার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের রায় আগামীকাল রোববার ধার্য করা হয়েছে। রোববার (১ জুন) প্রধান বিচারপতি ড.

সুমুদ ফ্লোটিলা বহরের দুই জাহাজ ঘিরে ফেলেছে ইসরায়েল

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ সরবরাহের চেষ্টাকারী আন্তর্জাতিক জাহাজের বহর সুমুদ ফ্লোটিলা বলেছে, গাজা উপকূলের কাছাকাছি এলাকায় পৌঁছানো জাহাজের বহর ঘেঁষে ইসরায়েলি কিছু

‘সাগর-রুনি হত্যা নিয়ে মুখ খুলেছে আসামিরা, দিয়েছে বেশ কিছু তথ্য’

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহরুন রুনির হত্যা মামলার বেশ কিছু তথ্য হাতে এসেছে বলে জানিয়েছেন তাদের আইনজীবী শিশির মনির। তিনি বলেন, ঊর্ধ্বতন