এসএসসি ও সমমানের পরীক্ষায় টাঙ্গাইলে প্রথম দিনে অনুপস্থিত ৫৪৭ জন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল জেলায় চলতি এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিন (১০ এপ্রিল) মোট ৪৪ হাজার ৩৭৪ জন শিক্ষার্থীর মধ্য ৫৪৭ জনের অনুপস্থিতিতে সুষ্ঠু ও সুচারুভাবে সম্পন্ন হয়েছে। এরমধ্যে এসএসসি পরীক্ষায় ৩৩ হাজার ৮৫৭ জনের মধ্যে ২৭৯জন অনুপস্থিত, দাখিল ৫ হাজার ৮১২জনের মধ্যে ১৭১জন, এসএসসি (ভোকেশনাল) ৪ হাজার ৬৪৭ জনের মধ্যে ৯৭জন এবং দাখিল ভোকেশনাল ৫৮ জন শিক্ষার্থীর সবাই উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহেন্ত এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলার শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, জেলায় ৮৫টি কেন্দ্রের ৪৭টি ভেন্যুতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে এসএসসি পরীক্ষার ৪২টি কেন্দ্রে ৩৯টি ভেন্যু, দাখিল পরীক্ষার ১৫টি কেন্দ্রে ৩টি ভেন্যু, এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার জন্য ২৫টি কেন্দ্রে ৫টি ভেন্যু এবং দাখিল ভোকেশনাল ৩টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষার প্রথম দিন জেলা প্রশাসক শরীফা হক সহ জেলা ও বিভিন্ন উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা কেন্দ্র ও ভেন্যুগুলো পরিদর্শন করেছেন। এদিন সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয় দুপুর ১টা পর্যন্ত চলে। এ সময় জেলার কোন ভেন্যুতে কোন শিক্ষার্থী বহিষ্কারের খবর পাওয়া যায়নি।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহেন্ত জানান, এবারের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর করতে ৩৭জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকছে এবং পরীক্ষা কেন্দ্রের চারপাশ ১৪৪ ধারা জারি করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসক শরীফা হক পরীক্ষার বিষয় সার্বক্ষণিক খোঁজখবর রাখার পাশাপাশি সার্বিক বিষয় তদারকি করছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি শিশু

ইরান আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিযোগী হাফেজ সালেহ আহমাদ তাকরীম (১৩) প্রথম স্থান অর্জন করেছে। তেহরানের আন্দিশাহ (আল-ফিকির) মিলনায়তনে অনুষ্ঠিত ৩৮তম আন্তর্জাতিক হিফজুল কোরআন

সাত বছর পর বিএনপির বর্ধিত সভা চলছে, বক্তব্য রাখবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: সাত বছর পর বর্ধিত সভা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সর্বশেষ ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি রাজধানীর লো মেরিডিয়ান হোটেলে বর্ধিত সভা করেছিল দলটি।

যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশন সমর্থনে বিক্ষোভে ৪৬৬ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: ব্রিটেনের রাজধানী লন্ডনে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামের সংগঠনকে সমর্থন জানিয়ে আয়োজিত বিক্ষোভ থেকে অন্তত ৪৬৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মাসে যুক্তরাজ্য সরকার সংগঠনটিকে

মসজিদুল আকসা ও ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহী প্রতিনিধি: মসজিদুল আকসা ও বায়তুল মুকাদ্দাস রক্ষার দাবি এবং ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে

রিজওয়ানা হাসানের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ এমপি মিলনের

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামী একটি ডানপন্থী দল ও তাদেরেকে মেইনস্ট্রিম হতে দেননি এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ বক্তব্যের প্রতিবাদ

টিসিবির কার্ড নিয়ে বিএনপির দুগ্রুপে সংঘর্ষ, আহত ২

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়া উপজেলায় টিসিবির কার্ড নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুপক্ষের দুজন আহতও হয়েছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বিড়ালদহ