এসআই আলমগীর হোসেনকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত

লুৎফর রহমান তাড়াশ: মামলার চুড়ান্ত প্রতিবেদন দেয়া ও বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার না করার কথা বলে, সিরাজগঞ্জের তাড়াশ থানার উপ- পুলিশ পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেনের বিরুদ্ধে সম্প্রতি লাখ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠে। এ সংক্রান্ত দুটি অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ কারণে জেলা পুলিশ সুপারের এক আদেশ বলে ওই পুলিশ কর্মকর্তাকে রোববার (২২ মার্চ) তাড়াশ থানা থেকে প্রত্যাহার করে সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

তাড়াশ থানার উপ- পুলিশ পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেনকে পুলিশ লাইন্সে সংযুক্ত করার বিষয়টি তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ফাঁস হওয়া দুটি অডিও রেকর্ডের মধ্যে উপজেলার সগুনা ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামের একটিতে পিটিশন মামলার আসামী মো. সাকিব হোসাইনের কাছে ২৩ জন আসামী কে বাদ দেয়ার শতের্, ৭০ হাজার টাকা ঘুষ দাবি করেন। এরমধ্যে সাকিব ১৩ হাজার টাকা দেয়ার পর অবশিষ্ট টাকা দিতে না পারায় ওই মামলায় তিনি চার্জশীট দেন। এ নিয়ে তাদের মধ্যে টাকা নিয়ে তর্ক বিতর্ক করতে শোনা যায়। অপর অডিও কল রেকর্ডে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হামলা চালানোর অভিযোগে দায়ের করা একটি মামলার আসামীর বক্তব্য থেকে জানা যায়, আসামীদের গ্রেফতার না শর্তে আট জনের কাছ থেকে নগদ এক লাখ ৩৬ হাজার টাকা ঘুষ নেন। আরো ঘুষ দাবি করায় আসামীরা টাকা দিতে অস্বীকার করলে, গ্রেফতার হয়ে তাদের কে তাড়াশ থানায় ইফতার করতে হবে এমন হুমকী দেন এসআই আলমগীর হোসেন ।

এ ছাড়াও নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যক্তি জানান, এসআই মো. আলমগীর হোসেন তাড়াশ থানায় যোগদানের পরপরই সেকেন্ড অফিসারের দায়িত্ব পান। এর পরেই তিনি বেপরোয়া হয়ে ওঠেন। বিভিন্ন মামলার বাদী বিবাদী উভয় পক্ষের কাছ থেকে উৎকোচ আদায় সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতার না করা, বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকী দিয়ে টাকা আদায় করে আসলেও ভয়ে ভুক্তভোগীরা এত দিন মুখে রা করেনি এত দিন।

এ দিকে বুধবার ও বৃহস্পতিবার ঘুষের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজনরা নানা বিরুপ মন্তব্য করতে করেন। পাশাপাশি কয়েকটি জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা এবং অনলাইনে এ সংক্রান্ত সংবাদ প্রকাশ হয়।

এ প্রসঙ্গে রোববার তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, তাড়াশ থানার উপ- পুলিশ পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেনকে পুলিশ লাইন্সে সংযুক্ত করার আদেশের কপির অনুলিপি তিনি পেয়েছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে ছাত্রদল নেতার উপর সন্ত্রাসী হামলা, থানায় অভিযোগ দায়ের

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জে রায়গঞ্জে ধানগড়া ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামের উপর সন্ত্রাসী হামলা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের। অভিযোগ সূত্রে জানাযায়, মঙ্গলবার

৫ দিনেও ছাড়া পায়নি অপহৃত ২৫ জেলে টেকনাফ-উখিয়ার লক্ষাধিক জেলে পরিবারে আতঙ্ক

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির দৌরাত্মে আতঙ্কে উখিয়া ও টেকনাফের জেলেরা। নাফ নদী ও সাগরে মাছ শিকারে যেতে ভয় পাচ্ছে। ৫টি নৌকাসহ

সাত দিনে শাহজালাল থেকে ২৪৫ ফ্লাইট বাতিল

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে আকাশসীমা বন্ধ থাকায় গত সাত দিনে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২৪৫টি ফ্লাইট বাতিল

চিত্র সাংবাদিকদের ‘সাপোর্ট স্টাফ’ হিসেবে শ্রেণিবিন্যাস: নির্বাচন কমিশনের অনভিপ্রেত ও অসম্মানজনক সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের পরিচয়পত্রের আবেদন ফরমে চিত্র সাংবাদিক (Photojournalist/Cameraperson)দের ‘Supportive

সিগারেট খাওয়া বন্ধ না করায় গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: বরগুনা সদরে স্বামী সিগারেট খাওয়া বন্ধ না করায় ফারিয়া নামে এক গৃহবধূর আত্মহত্যা করার অভিযোগ উঠেছে। রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার

কারামুক্ত হলেন লুৎফুজ্জামান বাবর

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার দুপুর ১টা ৪৮ মিনিটে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। বাবরের