এশিয়া কাপ স্বপ্ন শেষ বাংলাদেশের

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানকে হারাও আর ফাইনালে খেল– এমন সমীকরণ আজ দুটো খেলায় ছিল বাংলাদেশের সামনে। ফুটবলে অ-১৭ সাফে আর ক্রিকেটে এশিয়া কাপে। ২-০ গোলের জয় নিয়ে ফুটবলে লক্ষ্যটা পূরণ হলেও ক্রিকেটের বেলায় আশা পূরণ হলো না। ১১ রানে হেরে এশিয়া কাপের স্বপ্ন ভেঙে গেল লিটন দাসদের।,

অথচ ম্যাচের সমীকরণটা ছিল বেশ সহজ। ২০১৬ এশিয়া কাপের পুনরাবৃত্তি ঘটাতে হলে বাংলাদেশের প্রয়োজন ছিল মোটে ১৩৬ রান। এর চেয়ে ঢের বেশি রান এই এশিয়া কাপে এই মাঠেই তাড়া করেছে দল, সেটার সপ্তাহও পেরোয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৯ রান তাড়া করে পাওয়া ওই জয়ই বাংলাদেশকে স্বপ্ন দেখার সাহসটা দিয়েছিল। তবে এবার ১৩৬ রান তাড়া করতে না পারার গ্লানি সে স্বপ্নটা ভেঙে দিল দলের।

ম্যাচের শুরুটা যেভাবে করেছিল বাংলাদেশ, এর চেয়ে ভালো কিছুই চাইতে পারত না। ৫ রান তুলতেই ২ উইকেট তুলে নিয়েছিলেন তাসকিন আহমেদরা। দুই ব্যাটার সাজঘরে ফিরেছিলেন শুরুতেই। এরপর ছোট ছোট শুরু পাচ্ছিলেন ফখর জামান, সালমান আলী আগারা, তবে তা বড় কিছুতে রূপ দিতে পারছিলেন না। বলা ভালো বাংলাদেশ বোলাররা তাদের তা করতে দেয়নি।’

পঞ্চম ব্যাটার হিসেবে সালমান যখন ফিরলেন দলীয় ৫০ পূরণের আগে, তখন মনে হচ্ছিল পাকিস্তান বুঝি দুই অঙ্কেই গুটিয়ে গেল! তবে মোহাম্মদ হারিসের ২৩ বলে ৩১ আর শাহিন আফ্রিদির ১৩ বলে ১৯ রানের ইনিংসে সে শঙ্কা দূর হয়। এরপর মোহাম্মদ নওয়াজের ১৫ বলে ২৫ আর ফাহিম আশরাফের ৯ বলে ১৪ রানের ইনিংসে ভর করে ৮ উইকেট খোয়ানো পাকিস্তান পেয়ে যায় ১৩৫ রানের লড়াকু পুঁজি।

জবাব দিতে নেমে শুরু থেকেই বাংলাদেশ ছিল চাপে। ইনিংসের পঞ্চম বলেই শাহিন শাহ আফ্রিদির বাউন্সারে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে মোহাম্মদ নেওয়াজের দুর্দান্ত ক্যাচে পারভেজ হোসেন ফেরেন শূন্য রানে। এরপর তাওহিদ হৃদয় ১০ বলে ৫ রান করে আফ্রিদির শিকারে পরিণত হন। এশিয়া কাপে বাংলাদেশের আশা ভরসার বাতিঘর হয়ে থাকা সাইফ হাসান যখন ফিরলেন ১৫ বলে ১৮ রান করে হারিস রউফের বলে সাইম আইয়ুবের হাতে ক্যাচ দিয়ে, তখনই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।’

এরপর মেহেদী হাসান ১০ বলে ১১ রান করে নেওয়াজের বলে হুসেইন তালাতকে ক্যাচ দেন। নুরুল হাসান ২১ বলে ১৬ রান করে সাইম আইয়ুবের বলে লং অফে নেওয়াজের হাতে ধরা পড়েন। অধিনায়ক জাকের আলী ৯ বলে ৫ রান করে মোহাম্মদ নেওয়াজের বলে লং অফে আউট হন।

শেষ দিকে শামীম হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন চেষ্টা করলেও জয়ের দেখা মেলেনি। ১৮তম ওভারে ৯৭ রানে ৮ উইকেট হারায় বাংলাদেশ। এরপর তাসকিন চার মেরেই রউফের পরের বলেই বোল্ড হন।

শেষ ওভারে দরকার ছিল ২৩ রান। হারিস রউফের করা ওভারে মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন চেষ্টা করলেও পারেননি। প্রথম বলে লেগ বাইয়ে আসে ১ রান। দ্বিতীয় বলে রিশাদ মারেন চার। তৃতীয় বলে ডট। চতুর্থ বলে রিশাদের ছক্কায় কিছু আশা জাগলেও বাকি দুই বল ডট হয়ে যায়।ফলে বাংলাদেশ ম্যাচটা হারে ১১ রানে। এশিয়া কাপ থেকেও বিদায়ঘণ্টা বেজে যায় তাদের।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে। বৃহস্পতিবার রাত

প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামীমার ২ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক: প্রতারণার দায়ে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড

তারেক রহমানকে আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির ৩ নেতাকে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো

জামিনে মুক্তি পেয়ে খুশিতে মদ পান করে আ.লীগ নেতার নৃত্য

ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জের মিঠামইনে জুলাই আন্দোলনের একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা ওমর ফারুক ভূঁইয়ার মদ সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে

নির্বাচনের ফলাফল ঘোষণায় ‘চক্রান্ত ও ষড়যন্ত্রের’ অভিযোগ নিয়ে ইসিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেছেন, “ভোট গণনা ও ফলাফল ঘোষণার ক্ষেত্রে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা অস্বাভাবিক বিলম্ব করছেন। একাধিক

জমি দখলে ব্যর্থ হয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক পরিবারের ওপর হামলা, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও হুমকি-ধমকির প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে সংবাদ