এশিয়া কাপ রাইজিং স্টারস ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক: দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়েছে পাকিস্তান শাহিনস। ৫ রানের দাপুটে জয়ে এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে নাম লিখেছে পাকিস্তানের দলটি। রোববারের ফাইনালে খেলবে তারা বাংলাদেশের বিপক্ষে।

শুরুতে ব্যাট হাতে মাঠে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রানের পুঁজি গড়ে পাকিস্তান এ দল। লক্ষ্য তাড়া করতে নেমে ১৪৮ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা এ দল।

অন্যদিকে ম্যাচের ভাগ্য দুলছিল পেন্ডুলামে। একবার ঝুঁকছিল বাংলাদেশের দিকে। তো ফের ঝুঁকে যাচ্ছিল ভারতের দিকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচ হয়ে যায় টাই। তবে রোমাঞ্চ শেষে শেষ হাসি হেসেছে বাংলাদেশ। নাটকীয় ম্যাচে সুপার ওভারে ভারতকে হারিয়ে এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পৌঁছে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

সুপার ওভারে কোনো রানই নিতে পারেনি ভারত। রিপন মন্ডলের দুই বলে দুই উইকেট হারিয়ে ফেলে প্রতিবেশীরা। তাতে সুপার ওভারে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১ রান। লক্ষ্য ছুঁতে নেমে সুপার ওভারের প্রথম বলে বাংলাদেশও হারায় ইয়াসি আলীর উইকেট। দ্বিতীয় বলে আকবর আলী কোনো রান নিতে না পারলেও ভারতীয় বোলার সুয়াশ শর্মার দিয়ে ফেলেন ওয়াইড। অতিরিক্ত খাতের এই রানের সুবাদেই জয়ের উল্লাসে মাতে বাংলাদেশের ছেলেরা। দ্বিতীয়বারের মতো নাম লিখে ফেলে এ দলের এই টুর্নামেন্টের ফাইনালে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দুদক কর্মকর্তাদের বিরুদ্ধে যাচাইহীন পোস্ট, এনসিপি নেতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ

স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর একটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট দুর্নীতি দমন কমিশনের (দুদক) দৃষ্টিগোচর হয়েছে। পোস্টটিতে তিনি যাচাই-বাছাই

এবার নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক নারীর পা বিচ্ছিন্ন

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তে মর্মান্তিক মাইন বিস্ফোরণে লাকি সিং (২৪) নামে এক নারী পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয়েছেন। সোমবার (৪

চাঁদাবাজির দায়ে ছাত্রদলের দুই নেতা আটক, মুচলেকায় মুক্তি

নিজস্ব প্রতিবেদক: ভোলার চরফ্যাশনে চাঁদাবাজির অভিযোগে এইচ এম রুমি ওরফে আসাদ এবং মো. মাকসুদ নামের দুই ছাত্রদল নেতাকে আটক করার পর মুচলেকা নিয়ে মুক্তি দিয়েছে

গাজার ভূখণ্ড ধ্বংস হয়ে গেছে, ক্ষতি ৬৮০০ কোটি ডলার

অনলাইন ডেস্ক: গাজায় ইসরায়েলের টানা ৭০০ দিনের হামলায় প্রায় পুরো ভূখণ্ড ধ্বংস হয়ে গেছে। গাজা সরকারের গণমাধ্যম দপ্তরের তথ্য অনুযায়ী, অবকাঠামোর ৯০ শতাংশই ধ্বংস হয়েছে।

কাজিপুরে শিশু ধর্ষণকারীর বিচারের দাবীতে থানার গেটে প্রতিবাদ সমাবেশ

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে সাত বছরের এক শিশুর ধর্ষণকারীকে গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র জনতা। ধর্ষকের গ্রেপ্তার ও বিচার চাই লেখা প্লাকার্ড

ভারত-পাকিস্তান পারমাণবিক যুদ্ধের দিকে এগোচ্ছিল, আমার হস্তক্ষেপে থেমে গেছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: গত বছরের মে মাসে তীব্র ও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ায় ভারত ও পাকিস্তান। টানা চারদিন লড়াইয়ের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এ যুদ্ধ থামে। মার্কিন প্রেসিডেন্ট