এলপিজি গ্যাসের দাম কমিয়েছে সরকার

অনলাইন ডেস্ক: ভোক্ত ‍পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে সরকার। চলতি মার্চ মাসের জন্য প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে এক হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোমবার এক সংবাদ সম্মেলনে নতুন এই দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।’

একই ঘোষণায় ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের মূল্য ১ টাকা ৩১ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৪৩ পয়সায় সমন্বয় করা হয়েছে। আজ সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।

সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ, সদস্য মিজানুর রহমান, ড. সৈয়দা সুলতানা রাজিয়া, মো. আব্দুর রাজ্জাক ও শাহীদ সারোয়ার উপস্থিত ছিলেন।

এর আগে গত ২ ফেব্রুয়ারি ওই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।

বিইআরসি’র সোমবারের ঘোষণা অনুযায়ী, একইসঙ্গে অটোগ্যাসের দাম প্রতি লিটারে ১ টাকা ৩১ পয়সা কমানো হয়েছে। অটোগ্যাসের দাম প্রতি লিটার ৬৭ টাকা ৭৪ পয়সা থেকে কমিয়ে ৬৬ টাকা ৪৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। শুধু ১২ কেজি নয়, ৫ কেজি, সাড়ে ১২ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে।’

এদিকে আজ থেকে বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহার করা রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা এলপিজির দাম কেজিপ্রতি ১১৯ টাকা ৪১ পয়সা থেকে কমিয়ে ১১৭ টাকা ০৬ পয়সায় নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য ঘোষণা করে আসছে বিইআরসি। ২০২১ সালের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি। তারপর থেকে প্রতি মাসে একবার করে দাম সমন্বয় করা হচ্ছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চাঁদাবাজির দায়ে ছাত্রদলের দুই নেতা আটক, মুচলেকায় মুক্তি

নিজস্ব প্রতিবেদক: ভোলার চরফ্যাশনে চাঁদাবাজির অভিযোগে এইচ এম রুমি ওরফে আসাদ এবং মো. মাকসুদ নামের দুই ছাত্রদল নেতাকে আটক করার পর মুচলেকা নিয়ে মুক্তি দিয়েছে

বেলকুচিতে বাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, চালকসহ আহত ৪

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে মোটরবাইকের ধাক্কায় পথচারী আব্দুল হামিদ (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। তিনি শেরনগর গ্রামের মৃত ওসমান গনির ছেলে। এ

কোন উপদেষ্টা ব্যবহার করেন কয়টি গাড়ি

ঠিকানা টিভি ডট প্রেস: মন্ত্রীদের সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহারের বদনাম বেশ পুরোনো। ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে সরকারি গাড়ি নিয়ে মন্ত্রীদের

ট্রাইব্যুনালে আনা হচ্ছে ১৩ সেনা কর্মকর্তাদের, র‍্যাব-বিজিবির কড়া নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টিএফআই-জেআইসি সেলে গুম-খুনের পৃথক দুই মামলায় ১৩ সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ। এরই মধ্যে নিরাপত্তা জোরদার

এনায়েতপুরে জিয়া সাইবার ফোর্সের কমিটি গঠন, ইসমাইল হোসেন সভাপতি, সাধারণ সম্পাদক বায়েজিদ

ইসমাইল হোসেন, Zia Cyber Force-ZCF, জিয়া সাইবার ফোর্স এনায়েতপুর থানার ০৯নং খুকনী ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন করেছেন শাহজাদপুর উপজেলা কমিটি। এনায়েতপুর আরকান্দি গ্রামের কৃতি সন্তান

সলঙ্গায় সংবাদ প্রকাশ করায় সাংবাদিক নিয়ে অপপ্রচার থানায় ও র‌্যাবে অভিযোগ  

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় সংবাদ প্রচারের জেরে ধরে সাংবাদিক কাইয়ুম মাহমুদের একটি এডিট করা ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি অশালীন পোস্ট ছড়িয়ে দেওয়ার