এলডিসি উত্তরণে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক:স্বল্পোন্নত দেশ (এলডিসি), থেকে উত্তরণের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে সংশ্লিষ্টদের পূর্ণ উদ্যমে কাজ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এলডিসি উত্তরণবিষয়ক এক সভায় প্রধান উপদেষ্টা এই নির্দেশনা দেন।

পরে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টার বরাত দিয়ে বলেন, ‘অধ্যাপক ইউনূস বলেছেন, এলডিসি উত্তরণের বিষয়ে আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। এখন পূর্ণ উদ্যমে কাজ এগিয়ে নিতে হবে।’

সে অনুযায়ী যত ধরনের প্রস্তুতি নেওয়া দরকার তা নিতে হবে, একই সঙ্গে সতর্ক থাকতে হবে এলডিসি উত্তরণের প্রেক্ষিতে কোনো খাত যেন কোনো ধরনের ক্ষতির মুখে না পড়ে। পাশাপাশি এলডিসি উত্তরণের প্রেক্ষিতে সর্বোচ্চ সুবিধা কিভাবে আদায় করা যায়, সেটাও নিশ্চিত করতে হবে।’

তিনি জানান, এলডিসি উত্তরণের বিষয়টি সার্বক্ষণিক মনিটর করতে একটি ডেডিকেটেড টিম গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। শফিকুল আলম বলেন, অধ্যাপক ইউনূস বাংলাদেশকে দক্ষিণ এশীয় অঞ্চলের উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা বারবার বলে আসছেন। তিনি আজ বলেছেন, ‘এলডিসি উত্তরণের পরে এই কাজে যেন আরো গতি পায়।’

এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী অধ্যাপক ইউনূসের বরাত দিয়ে জানান, পোশাকসহ রপ্তানি খাতের কোথাও যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য প্রধান উপদেষ্টা দ্রুতগতিতে কাজ করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, সংস্কার কমিশনের সুপারিশসমূহ বাস্তবায়ন হলে দেশের শ্রম পরিস্থিতির ক্ষেত্রে বিদেশি ক্রেতাদের শর্ত পূরণের অনেক জায়গায় দ্রুত উন্নতি ঘটবে।

প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই : প্রেস সচিব

অনলাইন ডেস্ক: ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ শুক্রবার বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের

ভারতে বসে বাংলাদেশে রাজনীতিতে ফেরার ছক আ.লীগ নেতাদের: গার্ডিয়ানের প্রতিবেদন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে তারা ‘অপরাধী’ ও ‘পলাতক’ হিসেবে চিহ্নিত। তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, হত্যা ও অর্থ পাচারের মামলা রয়েছে। তবে ভারতের কলকাতার শপিংমল আর ফুডকোর্টে

কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ফের ভাঙচুর-অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ফের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় কার্যালয়টির নিচতলায় অগ্নিসংযোগ করা

বলিভিয়ায় টাকাবাহী সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার রাজধানীর কাছে টাকাবাহী একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০

ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ ঘটনার মামলায় আসামি ৫০, গ্রেপ্তার আ.লীগের সহ-সভাপতি

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা-বরিশাল মহাসড়কে গাছ ফেলে অবরোধ করার ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। আসামি করা হয়েছে ৫০ জনকে। রোববার

এলেঙ্গা ফ্লাইওভার শেষ হয়নি, ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভোগান্তির আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা অংশে ফ্লাইওভার নির্মাণকাজ শেষ না হওয়া এবং যমুনা সেতুতে অতিরিক্ত যানবাহনের চাপের কারণে আসন্ন ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে।