এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা ২৫ থেকে বেড়ে ৫০ শতাংশ

ডেস্ক রিপোর্ট: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা (বোনাস) বাড়ানো হয়েছে। এতদিন তারা মূল বেতনের ২৫ শতাংশ বোনাস পেতেন, এখন পাবেন ৫০ শতাংশ। স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা আসন্ন ঈদুল আজহার আগেই বাড়তি বোনাস পাবেন।

সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ চারটি শর্তজুড়ে দিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের বোনাস বাড়িয়েছে। এসব প্রতিষ্ঠানের কর্মচারীদের উৎসব ভাতা নতুন করে বাড়ানো হয়নি। তারা মূল বেতনের ৫০ শতাংশ বোনাস আগে থেকেই পেয়ে আসছেন।

নতুন যেসব শর্ত যুক্ত করা হয়েছে সেগুলো হচ্ছে- এ ভাতা দেওয়ার ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। এ ভাতাসংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ অনিয়মের জন্য দায়ী থাকবে, প্রশাসনিক মন্ত্রণালয় যেদিন আদেশ জারি (জিও) করবে, সেদিন থেকে এ ভাতা কার্যকর হবে। প্রশাসনিক মন্ত্রণালয়ের জারি করা জিও অর্থ বিভাগে পাঠাতে হবে।’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গত মাসে ফেসবুকে এক পোস্টে ঈদুল আজহার বোনাস ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।

এর আগে গত ৫ মার্চ শিক্ষা উপদেষ্টার দায়িত্ব ছাড়ার দিন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ অবশ্য জানিয়েছিলেন, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য উৎসব ভাতা, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা এবং বিনোদন ভাতা বাড়ানো হচ্ছে।

সারাদেশে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী আছেন প্রায় পাঁচ লাখ। তারা সরকার থেকে বেতনের মূল অংশ এবং কিছু ভাতা পান। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, নতুন সিদ্ধান্তের ফলে এক ঈদে সরকারের বাড়তি ব্যয় হবে ২২৯ কোটি টাকা।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে জামায়াতের বৈঠকে যাওয়ার অভিযোগে ইমামকে চাকরিচ্যুতের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই বাজার মল্লিকবাড়ি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. ইব্রাহিম হোসেন সিরাজীকে জামায়াতের একটি বৈঠকে যাওয়ার অভিযোগে বিনা নোটিশে

সিরাজগঞ্জে ভোক্তার সচেতনতা বাড়াতে প্রচারে নেমেছে ক্যাব

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ পৌর এলাকায় কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে জনসচেতনতা সৃষ্টি ও ভোক্তার অধিকার নিশ্চিতে প্রচারনামূলক কার্যক্রম শুরু করা হয়েছে।

আবারও হ্যাকড ইসলামী ব্যাংকের অফিশিয়াল ফেসবুক পেজ

ডেস্ক রিপোর্ট: বেসরকারি খাতের ইসলামী ব্যাংক পিএলসির অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজ আবারও হ্যাকড হয়েছে। হ্যাক করার পর ফেসবুক পেজটির প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করে

স্বামীসহ সাঈদা মুনার বিরুদ্ধে বিপুল অর্থ পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যে নিযুক্ত সাবেক হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম ও তার স্বামী জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে প্রায় দুই হাজার কোটি টাকা

এক ব্যক্তির নামে ১০টির বেশি মুঠােফোন সিম দেওয়া হবে না

ঠিকানা টিভি ডট প্রেস: একজন গ্রাহক এখন থেকে নিজের নামে সর্বোচ্চ ১০টি সিম নিতে পারবেন। এত দিন জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ড্রাইভিং লাইসেন্স, জন্মনিবন্ধন সনদ ও পাসপোর্ট

বিএনপি প্রার্থীর পক্ষে টাকা বিতরণে গিয়ে গভীর রাতে আটক ৬

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে বিএনপির প্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে ছয়জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে