নিজস্ব প্রতিবেদক: দুই শব্দের সংক্ষিপ্ত একটি পোস্ট দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
পোস্টে তিনি লিখেছেন, ‘ইনকিলাব জিন্দাবাদ।’
শনিবার (২১ ফেব্রুয়ারি) ইফতারের ঠিক পরপর সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে দেওয়া পোস্টটি এরইমধ্যে ভাইরাল হয়েছে। এখন পর্যন্ত পোস্টটিতে ৪৩ হাজারের বেশি কমেন্ট পড়েছে।,
আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা ভাষায় আগত বিভিন্ন বিদেশি শব্দ নিয়ে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় বিভিন্ন মহলে।
এর আগে আজ সিরাজগঞ্জে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলা ভাষাকে ধারণ করতে হলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ বলা যাবে না। ইনকিলাব আমাদের ছেলেদের ভাষা হয়ে গেছে, ইট ইজ এ ফেইলিয়র অব এ টিচার। এই শব্দগুলো শুনলে আমার ব্লিডিং হয়।
বিতর্কে যুক্ত হয়েছেন সাবেক প্রেস সচিব শফিকুল আলমও। ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, ইনসাফ একটি সুন্দর বাংলা শব্দ। এমনিভাবে ইনকিলাব, ফায়সালা এবং আজাদিও বাংলা শব্দ। জিন্দাবাদ ও আওয়ামী লীগও তাই। এমনকি চু...লিং পং-ও সুন্দর বাংলা শব্দ।
হাসনাতের পোস্টটিও ভাষা বিতর্কের সঙ্গে সংযুক্ত কিনা তা তার দুই শব্দের ছোট পোস্টে সরাসরি উল্লেখ না থাকলেও বেশিরভাগ নেটিজেনরা এমনটিই ভাবছেন বলে কমেন্টে লক্ষ্য করা গেছে।,
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.