এবার যে কারনে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণে সতর্কতা জারি

অনলাইন ডেস্ক: বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের জন্য তৃতীয় ধাপের (পুনর্বিবেচনা) সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য পার্বত্য চট্টগ্রাম এলাকা ভ্রমণে চতুর্থ ধাপের সতর্কতা (ভ্রমণ নিষিদ্ধ) ঘোষণা করেছে দেশটি।

শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ভ্রমণ নির্দেশিকা হালনাগাদ করে এ বার্তা দিয়েছে দেশটি।

বিবৃতিতে মার্কিন নাগরিকদের বলা হয়েছে, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর সম্প্রতি বিভিন্ন স্থানে হুটহাট বিক্ষোভ দেখা দিচ্ছে। এগুলোতে যেকোনো মুহূর্তে পরিস্থিতি সহিংস হয়ে উঠতে পারে। তাই যেকোনো জমায়েত বা সমাবেশ এড়িয়ে চলতে হবে।

কোনো দেশে ভ্রমণের আগে পরিস্থিতি বুঝে পুনর্বিবেচনা করার পরামর্শ হিসেবে তৃতীয় মাত্রার সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্র। মূলত এর মাধ্যমে সংশ্লিষ্ট দেশ ভ্রমণে নিরুৎসাহিত করা হয়ে থাকে।

বিবৃতিতে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সতর্ক করে বলা হয়, মানুষের ভিড়ে পকেটমারের বিষয়ে সাবধান থাকতে হবে। আর বড় শহরগুলোতে বিশেষত ঢাকায় ছিনতাই, চুরি, অবৈধ মাদক কারবারের মতো অপরাধ ঘটে থাকে। এ ছাড়া বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডেরও ঝুঁকি রয়েছে। তবে এসব অপরাধ কেবল বিদেশিদের লক্ষ্য করে ঘটে না।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকার দূতাবাসে কর্মরত মার্কিন কর্মীদের রাজধানীর বাইরে অপ্রয়োজনীয় ভ্রমণে নিষেধ করা হয়েছে বিবৃতিতে।

ভ্রমণ নির্দেশিকায় আরও বলা হয়েছে, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে মাঝেমধ্যে সাম্প্রদায়িক সহিংসতা, অপরাধ, সন্ত্রাসবাদ, অপহরণ এবং অন্যান্য নিরাপত্তাজনিত ঝুঁকি দেখা দিচ্ছে। ওই অঞ্চলে পারিবারিক বা ব্যক্তিগত বিরোধের কারণে অপহরণ যেমন ঘটেছে, তেমনি ধর্মীয় সংখ্যালঘুদের চিহ্নিত করেও অপহরণ করা হয়েছে। বিচ্ছিন্নতাবাদী সংগঠন এবং রাজনৈতিক সহিংসতাও এই অঞ্চলে ভ্রমণকারীদের জন্য বাড়তি ঝুঁকি তৈরি করে।

এই নির্দেশনা শিগগিরই নোটিশের মাধ্যমে পরিবর্তন হতে পারে বলে নির্দেশিকায় জানানো হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আসিফ নজরুল বর্তমানে এক হাজার কোটি টাকার মালিক: ইলিয়াস হোসাইন

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশী সাংবাদিক এবং ইউটিউবার ইলিয়াস হোসাইন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে একুশে টেলিভিশনের প্রোগ্রাম “ফ্যাক্ট চেক” এ নানা

লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায় কম প্রায় ৫৮ হাজার কোটি টাকা

ঠিকানা টিভি ডট প্রেস: চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৫৮ হাজার কোটি টাকার রাজস্ব আদায় কম হয়েছে। এটি গত অর্থবছরের একই

পরমাণু স্থাপনাগুলোতে কোনো সংস্থাকে প্রবেশের অনুমতি দেবে না ইরান

অনলাইন ডেস্ক: ইরান তার পরমাণু স্থাপনাগুলোতে কোনো আন্তর্জাতিক সংস্থাকে শারীরিক প্রবেশাধিকার দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এনসিপি নেতারা, কে কোন আসনে

নিজস্ব প্রতিবেদক: ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এদিকে গণপরিষদ গঠনের কথা বলা হলেও দলের ৩৫ নেতা আসন গোছাচ্ছেন। এনসিপি

উল্লাপাড়ায় ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি অনুমোদন

জুয়েল রানা: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা শাখার আহ্বায়ক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দিয়েছে জেলা কমিটি। বৃহস্পতিবার (১০ অক্টোবর ২০২৫) সংগঠনটির

তাড়াশে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান,ভ্রাম্যমান আদালতে ২ লক্ষ টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কাউরাইল এলাকায় অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি