এবার যে কারনে বাংলাদেশকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক: মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার নেতৃত্বে পরিচালিত ‘আর্টেমিস চুক্তি’তে স্বাক্ষর করার পর বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।’

গত ৮ এপ্রিল, বিশ্বে ৫৪তম দেশ হিসেবে বাংলাদেশ আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ১০ এপ্রিল এক বিবৃতিতে বাংলাদেশকে স্বাগত জানায়।

বিবৃতিতে বলা হয়, “২০২৫ সালের ৮ এপ্রিল বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশ আর্টেমিস চুক্তির ৫৪তম স্বাক্ষরকারী দেশ হয়। বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন।”

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আরও জানায়, ৫০ বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ একটি টেকসই সম্পর্ক উপভোগ করছে। অর্থনৈতিক উন্নয়ন ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তায় কাজ করতে আমরা বাংলাদেশের সঙ্গে এই সম্পর্ক অব্যাহত রাখার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করার মাধ্যমে বাংলাদেশ মহাকাশে শান্তিপূর্ণ অন্বেষণের স্বপ্ন দেখে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচি প্রেসক্লাবের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কম্বল বিতরণ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ঐতিহ্যবাহী বেলকুচি প্রেসক্লাবের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। এর মধ্যে ৩শতাধিক শীতার্তদের মাঝে

সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় ১০০তম স্থানে বাংলাদেশ, ভিসা ছাড়া ৩৮টি দেশ ভ্রমণ

ডেস্ক রিপোর্ট: বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় গত বছরের চেয়েও ছয় ধাপ পিছিয়ে ১০০তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের পাসপোর্টধারীরা বিশ্বের ৩৮টি দেশে ভিসা

মালয়েশিয়ায় জাল পাসপোর্ট তৈরির গোপন কারখানা সনাক্ত, গ্রেপ্তার ২ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাল পাসপোর্ট তৈরির একটি গোপন কারখানায় অভিযান চালিয়ে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। অভিযানে শত শত জাল পাসপোর্ট,

চরমপন্থী শীর্ষ সন্ত্রাসী কালুর সেকেন্ড ইন কমান্ড মুকুল মেম্বার গ্রেপ্তার 

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: শতাধিক হত্যা মামলার আসামি ও চরমপন্থী সশস্ত্র সন্ত্রাসী সংগঠন জাসদ গণবাহিনীর প্রধান কালুর সেকেন্ড ইন কমান্ড মুকুল মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০

ময়মনসিংহে আসামি ধরতে গিয়ে হামলার শিকার ৫ পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের মামলার এজাহারভুক্ত এক আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পাঁচ পুলিশ সদস্য। আরিফুল নামের ওই আসামিকে গ্রেপ্তার করে থানায় আনার সময় তার সহযোগীরা

‘৫২২ ঘণ্টা হলেও কিছু করার নেই’: তারেকের উদ্দেশে ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের দাবিতে টানা ১২৩ ঘণ্টা ধরে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান ফটকের সামনে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন ‘আমজনতার দল’-এর সদস্যসচিব তারেক