এবার বন্ধ হচ্ছে আ.লীগ-সংশ্লিষ্ট সব পেজ

অনলাইন ডেস্ক: সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার রাতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী আইনের অধীনে দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, শুধু অফলাইনে নয়, অনলাইন জগতেও আওয়ামী লীগ কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না।

সরকারের এমন সিদ্ধান্তের পর আওয়ামী লীগের ফেসবুক পেজসহ সাইবার স্পেসে দলটির কার্যক্রম বন্ধে পদক্ষেপ নেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এখন উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত পরিপত্র আকারে জারি হওয়ার অপেক্ষায় সংস্থাটি।,

রবিবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের পরিপত্রের জন্য অপেক্ষা করছি। পরিপত্র জারি হলে এসব পেজ নিষিদ্ধ করতে বিটিআরসির মাধ্যমে মেটাসহ সব অনলাইন প্ল্যাটফর্মের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হবে। বিটিআরসির মাধ্যমে চিঠি পাঠালে সেটি দ্রুত কার্যকর হবে বলে আশা করছি।’

ফেসবুকে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ নামে দলটির একটি ভেরিফায়েড ফেসবুক পেজ রয়েছে। পেজটিতে বর্তমানে ফলোয়ার প্রায় চার মিলিয়ন (৪০ লাখ)। গতকাল শনিবার রাতে উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত আসার পরপরই পেজটিতে পোস্ট দিয়ে এর প্রতিবাদ জানানো হয়। পরে আনুষ্ঠানিক এক বিবৃতিতেও পেজে শেয়ার করা হয়। তাছাড়া নিয়মিত বিভিন্ন পোস্ট দিতে দেখা গেছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দিনাজপুরের পার্বতীপুর যৌথ অভিযানে নগদ ৪ লক্ষ টাকা মাদকসহ আটক-৪

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ভবেরবাজার, মন্মথপুর, বড় হরিপুর এলাকায় ক্যাপ্টেন রাব্বি আজমান (২৮ বীর) এর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করে ০৪ জন

পিপুলবাড়ীয় ডাক্তার সেজে রোগীর সাথে প্রতারণা আয় করছেন লাখ লাখ টাকা 

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার হরিনা পিপুলবাড়ী বাজার এলাকায় নাজমুল ইসলাম মিঠু নামে এক ব্যক্তির বিরুদ্ধে কথিত ডাক্তার পরিচয়ে চিকিৎসা দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে ‘মিঠু

রমনা বোমা হামলায় যাবজ্জীবন দুই, অন্যদের ১০ বছরের সাজা

নিজস্ব প্রতিবেদক: রমনা বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা তাজ উদ্দিন ও জুয়েলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। সাজাপ্রাপ্ত অন্য আসামিদের ১০ বছর

২৫৩টি আসনে সমঝোতা: নির্বাচনে ১৭৯ আসনে লড়বে জামায়াত

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় নির্বাচনি সমঝোতার চূড়ান্ত ঘোষণা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী লড়বে ১৭৯টি আসনে। বৃহস্পতিবার রাত ৯টায়

বাদ দেওয়া হচ্ছে আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)-এর চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরিবর্তে নতুন একজনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। এই পদে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে বিবেচনা করা

উল্লাপাড়ায় জামায়েত ইসলামীর প্রতিনিধি সম্মেলণ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত 

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ জামায়েত ইসলামী হাটিকুমরুল ইউনিয়ন শাখার আয়োজনে প্রতিনিধি সম্মেলণ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের