এবার পল্লবীতে ৫ কোটি টাকা চাঁদা না পেয়ে হামলা-গুলি

নিজস্ব প্রতিবেদক: চাঁদার টাকা না দেওয়ায় পুরান ঢাকায় এক ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা নিয়ে পুরো দেশে যখন চাঞ্চল্য, ঠিক তখনই এই চাঁদা আদায়কে কেন্দ্র করে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও গোলাগুলির ঘটনা ঘটেছে রাজধানীর পল্লবীতে।

শুক্রবার বিকেল ৫টার দিকে পল্লবীর আলব্দিরটেক এলাকায় এ কে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে এ হামলা হয়।

৫ কোটি টাকা চাঁদা দাবি করার পর না পেয়েই একদল লোক অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। হামলাকারীরা এ সময় চারটি গুলি করেছে বলে জানিয়েছে পুলিশ। দুর্বৃত্তদের গুলিতে শরিফুল ইসলাম নামে প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা আহত হয়েছেন। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ বলছে, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। যারা হামলা ও গুলি করেছে তাদের কাউকে এখনো পর্যন্ত কাউকে শনাক্ত করা যায়নি। শনাক্তে কাজ চলছে।

এ কে বিল্ডার্সের চেয়ারম্যান মো. কাইউম আলী খানের ছেলে আমিমুল এহসান জানান, তিন সপ্তাহ আগে জামিল নামের এক ব্যক্তি তার বাবার কাছে ৫ কোটি টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় দুই দফায় তাদের প্রতিষ্ঠানে হামলা করে সিসি ক্যামেরাসহ অনেক কিছু নিয়ে যায় সন্ত্রাসীরা। গতকাল ৩০-৪০ জন সন্ত্রাসী এসে তাদের প্রতিষ্ঠানে হামলা করে। এ সময় তারা গুলিবর্ষণও করে। গুলিতে একজন আহত হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে পল্লবী জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) সালেহ মোহাম্মদ জাকারিয়া বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। গুলিতে আহত শরিফুল ইসলাম হাসপাতালে আছেন। তিনি থানায় এসে মামলা করবেন। জড়িতদের শনাক্ত করতে সময় লাগছে। আশা করছি দ্রুতই শনাক্তের পর গ্রেপ্তার করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চাঁদা দাবি ও হামলার ঘটনায় গত বৃহস্পতিবার পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এ কে বিল্ডার্সের চেয়ারম্যান কাইউম আলী খান।,

জিডিতে তিনি অভিযোগ করেন, গত ২৭ জুন তার ব্যবসাপ্রতিষ্ঠানে প্রথমবার হামলা করা হয়। এরপর ৪ জুলাই আবার হামলা করে অজ্ঞাত ব্যক্তিরা। তারা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। এসব ঘটনার পর গতকাল প্রতিষ্ঠানটিতে আবারও হামলা হলো।

উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় পুরান ঢাকার মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে নৃশংসভাবে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে হত্যা করে একদল ব্যক্তি। পরিবার বলছে, মাসে দুই লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় এভাবে হত্যা করা হয় সোহাগকে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ফেনীতে বেড়িবাঁধ ভেঙে ১০৬ গ্রাম প্লাবিত, পানিবন্দি লাখো মানুষ

নিজস্ব প্রতিবেদক: ফেনীতে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ২১টি স্থানে বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার ১০৬টি

চাঁদা না দেওয়ায় হকারকে তুলে নেন যুবদল নেতা, আন্দোলনের মুখে বহিষ্কার

সিলেট প্রতিনিধি: সিলেটে চাঁদা না দেওয়ায় এক হকারকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে যুবদল নেতা জয়দেব চৌধুরী মাধবের বিরুদ্ধে। এরপর চাঁদাবাজি বন্ধের দাবিতে নগরের জিন্দাবাজারে সড়ক

কারা এক্স অ্যাকাউন্ট হ্যাক করেছে জানালেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাককারীকে চিহ্নিত করা হয়েছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-১৫ আসনে

বাগেরহাটে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, সভাপতি প্রার্থীসহ আহত অন্তত ৪০

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপাল উপজেলায় ইউনিয়ন বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সভাপতি প্রার্থীসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন,

এনায়েতপুরে ছাত্রদল নেতা হত্যায়, যুবদল আহ্বায়ক সহ দুইজন গ্রেফতার

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের এনায়েতপুরে ছাত্রদল নেতা কবির হোসেন (২৮) হত্যা মামলায় বিএনপি ও যুবদলের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন-এনায়েতপুর থানা যুবদলের

ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব, সেটাই জাতির জন্য ভালো: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব, সেটাই জাতির জন্য সবচেয়ে উপযুক্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ডিসেম্বরে নির্বাচন