এবার নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক নারীর পা বিচ্ছিন্ন

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তে মর্মান্তিক মাইন বিস্ফোরণে লাকি সিং (২৪) নামে এক নারী পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৪ আগস্ট ) সকালে দিকে ৪২ ও ৪৩ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকায় বাঁশ কোঁড়ল কাটার জন্য মিয়ানমারে অনুপ্রবেশ করলে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে তার বাম পা সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায়।

আহত লাকি সিং নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গাছ বুনিয়া গ্রামের বাসিন্দা সুমং কারবারির মেয়ে।

স্হানীদের সূত্রে জানা গেছে, স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্হানীয়রা জানান, মিয়ানমারে বাঁশ কোঁড়ল কাটার জন্য গিয়েই আকস্মিক বিস্ফোরণ ঘটে। তখনই লাকি সিং পা উড়ে যায়। আমরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।

এদিকে, সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। এতে করে সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায়: মাহফুজ আলম

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, ‘আমরা যে অঙ্গীকার নিয়ে এসেছিলাম, বিচারের কাজ শুরু করবো- সেটা শুরু করতে পেরেছি। আগামী সপ্তাহে

নির্বাচন না হলে হাসিনা ভারতীয় সহায়তায় ফিরবে: গয়েশ্বরের আশঙ্কা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, কয়েকটি ইসলামিক রাজনৈতিক দল পিআর দাবি তুলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তিনি স্পষ্ট করে

সিরাজগঞ্জে সপ্তম জাতীয় কমডেকা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা  

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং’ স্লোগানে ১৯ থেকে ২৫ ফেব্রুয়ারি ৭ দিনব্যাপী সমাজ উন্নয়নমূলক ক্যাম্প সপ্তম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প, কমডেকা অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী

”মার্চ ফর জাস্টিসে” পুলিশি হামলার শিকার হয়েও আন্দোলনে সক্রিয় ছিলেন অনন্যা

মোঃ মিনহাজ আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি; ৩১ জুলাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে ঘোষণা করা হয় ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি। প্রতিবারের মতো ভয়কে জয় করেই সেদিন বেলা

স্বেচ্ছাসেবক নেতা মোসাব্বির হত্যায় আরেক শুটার আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক নেতা আজিজুর রহমান মোসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় আরেক শুটার রহিমকে আটক করেছে ডিবি । শুক্রবার বেলা ১১টার দিকে এ তথ্য

পাঁচ বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নেবে জাপান

নিজস্ব প্রতিবেদক: জাপানের কর্তৃপক্ষ এবং ব্যবসায়ীরা দেশের ক্রমবর্ধমান কর্মী ঘাটতি মেটাতে আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে কমপক্ষে এক লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে। আজ