এবার জেন-জিদের সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল পেরু, লিমায় সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক: বিক্ষোভে উত্তাল লাতিন আমেরিকার দেশ পেরু। স্থানীয় সময় শনিবার (২০ সেপ্টেম্বর) দেশটির রাজধানী লিমায় সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।,

বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ও লাঠি ছোড়ে। অপরদিকে, পুলিশ তাদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ করে। সাম্প্রতিক সময়ে পেরুতে সংগঠিত গোষ্ঠীগত অপরাধ, সরকারি দুর্নীতি এবং নতুন পেনশন সংস্কারের বিরুদ্ধে সামাজিক অস্থিরতা বাড়ছে। সেই প্রেক্ষাপটেই এ আন্দোলন শুরু হয়েছে।

বিক্ষোভকারীরা লিমায় প্রেসিডেন্ট ভবন এবং কংগ্রেস ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে সংঘর্ষ দেখা দেয়। এতে বেশ কয়েকজন আহত হন।

প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের জনপ্রিয়তা এ ঘটনায় আরও নিম্নমুখী হয়েছে। তার মেয়াদ আগামী বছর শেষ হওয়ার কথা থাকলেও ইতিমধ্যেই জনগণের মধ্যে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে। জনমত জরিপে দেখা যাচ্ছে, সরকার ও সংখ্যাগরিষ্ঠ কংগ্রেস উভয়কেই জনগণের বড় অংশ দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি বিএনপি নেতার, জিডি

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের রামুতে বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন এক বিএনপি নেতা। শাহেদুজ্জামান বাহাদুর নামে ওই নেতা রামু উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি। হুমকির ভিডিওটি

গণমাধ্যমের নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই: শেখ হাসিনা ইস্যুতে ভারত

নিজস্ব প্রতিবেদক: একের পর এক গণমাধ্যমে ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন পালিয়ে ভারতে অবস্থান করা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণমাধ্যমে তার কথা বলা থামাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে

৫৪ দেশের জনসংখ্যাকে ছাড়াল ৪৭তম বিসিএসের আবেদন

নিজস্ব প্রতিবেদক: বর্তমান তরুণ প্রজন্মের কাছে বিসিএস যেন সোনার হরিণ। তীব্র প্রতিযোগিতা মূলক এই নিয়োগ পরীক্ষায় এবারের মোট আবেদনকারীর সংখ্যা বিশ্বের ৫৪টি দেশের জনসংখ্যার চেয়েও বেশি।

সার্বভৌমত্ব রক্ষায় পাহাড়ে আড়াইশ ক্যাম্প চায় সেনাবাহিনী

ডেস্ক রিপোর্ট: পার্বত্য চট্টগ্রাম আবার অস্থিতিশীল করে তুলতে সক্রিয় হয়ে উঠেছে ভারতীয় মদতপুষ্ট সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ। ধর্ষণের নাটক সাজিয়ে সাম্প্রদায়িক

সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান সৌদি আরব সফরে যেসব চুক্তি হচ্ছে তার

সবচেয়ে বেশি রাজাকার আ.লীগে, দ্বিতীয়তে বিএনপি’: জামায়াত নেতা

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দেলাওয়ার হোসেন বলেছেন, বিগত সরকারের তৈরি করা রাজাকারের তালিকায় চতুর্থ অবস্থানে ছিল জামায়াতে ইসলামী, যেখানে মোট ৩৬ জনের