এবার জব্দ পেট্রোল গায়েবের অভিযোগ ওই ইউএনওর বিরুদ্ধেই

নিজস্ব প্রতিবেদক সিরাজগঞ্জের তাড়াশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কর্মকর্তার বিরুদ্ধেই অভিযোগ উঠেছে জব্দকৃত পেট্রোল গায়েব করে দেওয়ার। শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান বিনসাড়া বাজারে মেসার্স মোল্লা এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে ৩৯৫ লিটার পেট্রোল জব্দ করেন। পরে ওই পেট্রোলের দুই ড্রাম খালকুলা সমবায় ফিলিং স্টেশনে নেওয়া হয়। সেখান থেকে এক ড্রাম বিক্রি করে বাকি আরেক ড্রাম অন্য একটি ফিলিং স্টেশনে নেওয়ার অভিযোগ উঠেছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই ফিলিং স্টেশনের এক কর্মকর্তা জানান, ইউএনও নুসরাত জাহান দুই ড্রাম পেট্রোল স্টেশনে নিয়ে এসে জনপ্রতি এক লিটার করে একটি ড্রাম বিক্রি করেন। বাকি আরেক ড্রাম মান্নাননগর মোটর শ্রমিক ফিলিং স্টেশনে বিক্রির কথা বলে নিয়ে যান।

অভিযান পরবর্তী সময়ের একটি ভিডিওতে দেখা যায়, বিনসাড়া বাজারে জব্দকৃত এক ড্রাম পেট্রোল খালকুলা সমবায় ফিলিং স্টেশন থেকে বিক্রি করা হয়েছে এবং অন্য ড্রামটি ইউএনও নিয়ে যাচ্ছেন।

অভিযানের বিষয়টি অস্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান বলেন, অতিরিক্ত দামে জ্বালানি বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা ও ৩৯৫ লিটার পেট্রোল জব্দ করা হয়। জব্দকৃত দুই ড্রাম তেল খালকুলা সমবায় ফিলিং স্টেশন থেকে এক লিটার করে জনপ্রতি বিক্রি করা হয়েছে।

এদিকে মেসার্স মোল্লা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শাহ আলম মোল্লা বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা ও ৩৯৫ লিটার পেট্রোল জব্দ করা হলেও শুধু জরিমানা আদায়ের রশিদ দেওয়া হয়েছে। জব্দকৃত পেট্রোলের কোনো কাগজ দেওয়া হয়নি। ওইদিন রাত ১১টার দিকে তেলের খালি ড্রাম ফেরত দেওয়া হয়েছে বলে জানান তিনি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশার ৫ যাত্রী নিহত 

বলরাম দাশ অনুপম, কক্সবাজার: কক্সবাজারের রামু রশিদনগর পানিরছড়া-ভারুয়াখালী এলাকায় রেল ক্রসিংয়ে কাটা পড়ে সিএনজি অটোরিকশার চালক ও যাত্রীসহ পাঁচজন নিহত হয়েছেন। শনিবার দুপুর ২টা নাগাদ

জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত ইসলামী দলগুলো, বৃহৎ ঐক্যের চেষ্টা জোরদার

নিউজ ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে ও কীভাবে অনুষ্ঠিত হবে, তা নিয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা না এলেও নির্বাচনী প্রস্তুতিতে পিছিয়ে

সৌদি আরবে হঠাৎ ভারী বৃষ্টি, মক্কায় ‘রেড অ্যালার্ট’ জারি

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে হঠাৎ ভারী বৃষ্টি দেখা দিয়েছে। বুধবার (১২ নভেম্বর) তুমুল বৃষ্টির পর মক্কার দক্ষিণাঞ্চলে বহু রাস্তাঘাট প্লাবিত হয়ে যান চলাচল ব্যাহত হয়েছে।

মনোনয়ন না পেয়ে বিএনপি নেতার অনুসারীদের সড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে বিএনপি নেতা আব্দুল আলিম দলীয় মনোনয়ন না পাওয়ায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন তার অনুসারীরা। সোমবার (৪ নভেম্বর) রাতে খুলনা–সাতক্ষীরা

সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের তাড়াশে যৌতুকের জন্য স্ত্রীকে গলায় ওড়না পেচিয়ে হত্যার দায়ে স্বামী মতিউর রহমান খদগীর ওরফে আব্দুল মতিনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত।  একই

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া স্থগিত করতে চলেছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক: বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের সব ধরনের ভিসা প্রক্রিয়া স্থগিত করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী ২১ জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং অনির্দিষ্টকালের