এবার জবাব দিতে শুরু করেছে হামাস, রকেট ছুড়েছে হামাস

অনলাইন ডেস্ক: ইসরাইলকে নাড়িয়ে দেওয়ার মতো সক্ষমতা আছে বলে দাবি করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ইসরাইলের আশদাদ ও আশকেলনে রোববার রাতে ১০টি রকেট নিক্ষেপের পর সংগঠনটির মুখপাত্র জিহাদ তহা আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করলেন।’

খবর জেরুজালেম পোস্টের। সাক্ষাৎকারে জিহাদ বলেন, ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায় নিস্ক্রিয় ভূমিকা পালন করছে। তিনি বলেন, ফিলিস্তিনে যুদ্ধাপরাধ করছে ইসরাইল। দেশটির ফ্যাসিস্ট সরকার এই হত্যাযজ্ঞ চালাচ্ছে। এর বিরুদ্ধে প্রতিরক্ষার জন্যই আশদাদ ও আশকেলনে হামলা করা হয়েছে।

তিনি তার ভাষণে ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভিরের টেম্পল মাউন্ট পরিদর্শনের নিন্দা জানিয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত ইসরাইল ফিলিস্তিনের ভূমিতে থাকবে এবং গণহত্যা চালাবে, পশ্চিম তীরে জমি দখল করবে, বসতি স্থাপন করবে এবং পবিত্র স্থানগুলোকে অপবিত্র করবে, ততক্ষণ পর্যন্ত আমরা তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। এর আগে রোববার রাতে ফিলিস্তিনের গাজা থেকে ইসরাইলে রকেট ছুড়েছে হামাস।

ইসরাইলের আশদাদ শহর লক্ষ্য করে এ রকেট ছোড়া হয়। এতে তিনজন আহত হয়েছেন। হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড হামলার সত্যতা নিশ্চিত করেছে। তারা বলেছে, গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বর হামলার জবাবে রকেট ছোড়া হয়েছে। ইসরাইলের সেনাবাহিনী জানিয়েছে, গাজা থেকে ইসরাইলের শহর লক্ষ্য করে ছোড়া ১০টি রকেট শনাক্ত করেছে তারা, তবে বেশির ভাগই প্রতিহত করা হয়েছে। ইসরাইলের সংবাদপত্র হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, আশকেলন ও গান ইয়াভনি শহরে রকেটের ধ্বংসাবশেষ পড়তে দেখা গেছে। এতে বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন অন্তত তিনজন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কুরআন অবমাননার দায়ে ইসলামী আন্দোলনের ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ

ডেস্ক রিপোর্ট: পবিত্র কুরআন নিয়ে অবমাননাকর মন্তব্যের মাধ্যমে দ্বীনি অনুভূতিতে আঘাতের দায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ পাঠানো

হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ নি‌য়ে যা বললেন মুখপাত্র

ঠিকানা টিভি ডট প্রেস: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা নিয়ে কো‌নো হালনাগাদ তথ্য না থাকার বার্তা দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

যমুনা রেলসেতুর পিলারে ফাটল: ভাইরাল হওয়া ছবি নিয়ে যা বললেন কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যমুনা রেলসেতুর পিলারে ফাটলের ছবি আপলোড করে দিনভর আতংক সৃষ্টি করেছে একটি মহল। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে AI প্রযুক্তিতে এমন ছবি

গুমবিষয়ক কমিশন গঠন করা হবে : আসিফ নজরুল

অনলাইন ডেস্ক: গুমবিষয়ক আইনের অধীনে একটি শক্তশালী গুমবিষয়ক কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, আগামী

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

ডেস্ক রিপোর্ট: রাজধানীতে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ৭টা ১০ মিনিটের দিকে রায়তুল মোকারমের দক্ষিণ গেট থেকে এই

ফার্মগেটে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ফার্মগেটে ফুটপাতের একটি দোকানের কালো ব্যাগে বোমা সদৃশ বস্তু পাওয়া গেছে এমন সন্দেহে এটি ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে ঢাকা মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল