এবার গুলিবিদ্ধ এনসিপি নেতা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে দুর্বৃত্তরা তার মাথা লক্ষ্য করে গুলি চালায়।

স্থানীয়রা জানান, গুরুতর আহত অবস্থায় মোতালেব শিকদারকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তার অবস্থাকে আশঙ্কাজনক বলে জানিয়েছেন।

এ বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি) অনিমেষ মণ্ডল বলেন, মোতালেব নামে এক ব্যক্তিকে দুর্বৃত্তরা গুলি করলে উপস্থিত জনতা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকদের পরামর্শে তার মাথার সিটি স্ক্যানের জন্য শেখপাড়া সিটি ইমেজিং সেন্টারে নেওয়া হয়।

তিনি আরও বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ চলছে।

এদিন দুপুরে সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু। তিনি বলেন, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে।

এর আগে, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর ওসমান হাদির মৃত্যু হয়।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাজধানীর হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

নিজস্ব প্রতিবেদক: পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে তাজিয়া মিছিল শুরু হয়েছে। রোববার সকাল ১০টার পর বের হওয়া এই মিছিলে শিয়া সম্প্রদায়ের শত শত মানুষ অংশ নিয়েছেন।

বাগেরহাটে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, সভাপতি প্রার্থীসহ আহত অন্তত ৪০

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপাল উপজেলায় ইউনিয়ন বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সভাপতি প্রার্থীসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন,

ডাকাতি চোরাই মালামাল কেনার মূল আসামী এরশাদ মালামালসহ ম্যানেজার আটক

জুয়েল রানা: উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত সিরাজগঞ্জ। যমুনা সেতু পশ্চিমে -হাটিকুমরুল রোডে প্রায় প্রতিদিন রাতেই ঘটছে ডাকাতি ঘটনা। দরজায় কড়া নারছে পবিত্র ঈদুল ফিতর। ঢাকা থেকে

পরীক্ষা ছাড়াই সরকারি চাকরি ৪২ জনের

নিজস্ব প্রতিবেদক: কোনো পরীক্ষা না দিয়েই, এমনকি আবেদনও না করেই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) বৈজ্ঞানিক সহকারী পদে চাকরি পেয়েছেন ৪২ জন। এমন চাঞ্চল্যকর তথ্য

হাসান আরিফ বেঁচে থাকলে চট্টগ্রাম হতো দেশের অন্যতম পর্যটন নগরী: মেয়র ডা. শাহাদাত

শিব্বির আহমদ রানা, (বাঁশখালী) চট্টগ্রাম প্রতিনিধি: অন্তবর্তীকালীন সরকারের ভূমি, বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ হাসান আরিফের স্মরণ সভা ও দোয়া মাহফিল

ভাঙ্গায় ক্ষতিগ্রস্ত সরকারি অফিস পরিদর্শনে ডিআইজি

নিজস্ব প্রতিবেদক: আন্দোলনকারীদের হামলায় ভাঙা উপজেলা পরিষদ, ইউএনও কার্যালয়সহ অন্তত ২০টি সরকারি অফিস এবং দুটি থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর ক্ষতিগ্রস্ত অফিস-আদালত পরিদর্শন করেছেন