এবার গুঁড়িয়ে দেয়া হলো আওয়ামী লীগের কার্যালয়

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কার্যালয় গুড়িয়ে দিয়ে পরে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব রাজিবের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে বৈষম্যবিরোধী ছাত্র জনতা। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে শহরের ১নং রেলগেট এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর শুরু করার পর বুলডেজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়।

এরপর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব রাজিবের বাড়িতে ভাঙচুর করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র জনতা শহরের পৌর শহীদ মিনার চত্বরে এসে জমায়েত হয়। পরে সেখান থেকে মিছিল নিয়ে বের হয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে ভাঙচুর চালানোর পরে বুলডোজার দিয়ে কার্যালয়টি গুড়িয়ে দেয়া হয়।

পরে খানাপাড়ায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব রাজিবের বাড়ি হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা বলেন, কোথাও ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না। ফ্যাসিবাদী পুনরায় প্রতিষ্ঠার কার্যক্রম ছাত্র-জনতা এভাবেই রুখে দেবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইরানের তেল বাণিজ্য ও হিজবুল্লাহকে নতুন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক: ইরাকি তেলের আড়ালে ইরানি তেল পাচারকারী একটি নেটওয়ার্ক এবং হিজবুল্লাহ-নিয়ন্ত্রিত একটি আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৩ জুলাই) মার্কিন

হবিগঞ্জে অভাবের তাড়নায় যুবকের আত্মহত্যা

হবিগঞ্জের মাধবপুরে অভাব-অনটনের কারণে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। রোববার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের উত্তর বাঘাসুরা গ্রামে এ

সেনা কর্মকর্তাদের কোন জেলে রাখা হবে সিদ্ধান্ত নেবে সরকার: তাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা ৩ মামলায় সেনা কর্মকর্তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের কোন জেলে বা সাব জেলে

জামায়াতের মিছিলে বিএনপির নেতাকর্মীদের হামলা, আহত ৮

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামায়াতের মিছিলে বিএনপির নেতাকর্মীদের হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে গোপালদী পৌরসভার মোল্লার চর এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় আহত আড়াইহাজার

এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা ২৫ থেকে বেড়ে ৫০ শতাংশ

ডেস্ক রিপোর্ট: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা (বোনাস) বাড়ানো হয়েছে। এতদিন তারা মূল বেতনের ২৫ শতাংশ বোনাস পেতেন, এখন পাবেন ৫০ শতাংশ। স্কুল, কলেজ,

ইসরায়েলকে ঠেকাতে বৈঠকে বসছে বাংলাদেশসহ ২০ দেশ

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘনের দায়ে ইসরায়েলের বিরুদ্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে বাংলাদেশসহ ২০টি দেশ বৈঠকে বসছে। কলম্বিয়ার রাজধানী বোগোতায় আগামী ১৫ ও