এবার গাজায় সেনা পাঠাচ্ছে ৩ মুসলিম দেশ

অনলাইন ডেস্ক: দীর্ঘ দুই বছর ইসরায়েলি আগ্রাসনের পর ফিলিস্তিনের গাজায় শাসক দল হামাসের সঙ্গে দখলদার বাহিনীর যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় এ শান্তি চুক্তি সম্পন্ন হয়। ২০ দফা চুক্তির একটি প্রস্তাবে গাজায় আন্তর্জাতিক বাহিনী দিয়ে নিয়ন্ত্রণের কথা রয়েছে। এ নিয়ে আলোচনাও চলছে।

এরই মধ্যে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য পলিটিকো দাবি করেছে, গাজায় পাকিস্তান, আজারবাইজান ও ইন্দোনেশিয়ার সৈন্য পাঠানোর কথা নিয়ে আলোচনা হচ্ছে।

সাবেক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে পলিটিকো আরও জানায়, এই তিন মুসলিম দেশই এখন পর্যন্ত গাজায় সেনা মোতায়েনের জন্য অগ্রাধিকার তালিকায় রয়েছে। যদিও এখনো আনুষ্ঠানিক সম্মতি মিলেনি বলে জানিয়েছেন তিনি।,

পলিটিকো উল্লেখ করেছে, এসব বাহিনীর মূল কাজ হবে জাতিসংঘের অধীনে গাজায় সংঘাত রোধ, ত্রাণবাহনের নিরাপদ চলাচল নিশ্চিতকরণ এবং পর্যবেক্ষণ। যদিও ট্রাম্পের প্রস্তাবনায় সরাসরি জাতিসংঘের কোনো কথা উল্লেখ নেই।

ইন্দোনেশিয়া এ পর্যন্ত একমাত্র দেশ হিসেবে প্রকাশ্যে গাজায় সৈন্য প্রেরণের প্রস্তাব জানিয়েছে; তারা বলেছেন, জাতিসংঘের অনুমোদনে শান্তিরক্ষী মিশনের আওতায় তারা প্রয়োজন হলে ২০ হাজার সেনা পাঠাতে প্রস্তুত।

মূলত হামাসকে নিরস্ত্রীকরণের জন্যই ভবিষ্যৎ ধাপ হিসাবে গাজায় আন্তর্জাতিক সেনা পাঠানোর কথা শান্তি প্রস্তাবে উল্লেখ করেছেন ট্রাম্প। এ প্রসঙ্গে ট্রাম্প বলেছিলেন, হামাসকে নিরস্ত্র করা হবে—ইচ্ছাকৃত বা বাধ্য করে হলেও।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে পাটচাষে গতি আনতে কৃষকদের মাঝে বিনামূল্যে পাটবীজ ও সার বিতরণ 

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’’ এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার ৯নং কালিয়াহরিপুর ইউনিয়ন ও ১নং রতনকান্দি ইউনিয়নের পাটচাষীদের মাঝে

রাজশাহী রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন প্রতিযোগিতা–২০২৬ এর শুভ উদ্বোধন, ফাইনাল খেলা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সিরাজগঞ্জ পুলিশ লাইন্স মাঠে

ফেসবুকে জামায়াতবিরোধী মন্তব্যে পুবাইল থানার ওসি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জামায়াতে ইসলামীকে নিয়ে রাজনৈতিক মন্তব্য করে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছেন গাজীপুরের পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিরুল ইসলাম। বিষয়টি নিয়ে জামায়াতের

সিরাজগঞ্জে নবজাতক চুরির ঘটনায় এক নারীর ১৪ বছরের কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে নবজাতক শিশু চুরির ঘটনায় দায়ের করা মানবপাচার মামলায় এক নারীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণ না হওয়ায়

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর অবস্থান জানা গেলো

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির অবস্থান জানা গেছে। তিনি সেনাবাহিনীর ব্যারাক থেকে বেরিয়ে একটি ব্যক্তিগত বাড়িতে অবস্থান নিয়েছে। গত ৯ সেপ্টেম্বর গণআন্দোলনের

শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সাঈদ হোসেন চৌধুরী বরাবরে দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রকাশক ও মুদ্রাকর হিসেবে প্রদত্ত ঘোষণাপত্র বাতিল আদেশ, কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা