এবার খুলনাতেও আমির হামজার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: খুলনা কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা দায়ের হয়েছে। মামলাটি করেছেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের খুলনা মহানগর সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম বাপ্পি। অভিযোগে বলা হয়েছে, আমির হামজা একটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো ভিডিওতে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। যা জনসম্মুখে অবমাননাকর এবং সামাজিকভাবে ব্যাপক ক্ষতি সাধন করেছে।

মামলাটি সোমবার সকালে খুলনার সোনাডাঙ্গা আমলী আদালতে দায়ের করা হয়েছে। মামলায় আমির হামজাকে একমাত্র আসামি করা হয়েছে এবং পাঁচজনকে সাক্ষী করা হয়েছে। বাদীর পক্ষে মামলা করেছেন অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার।

মামলায় উল্লেখ করা হয়েছে যে, উক্ত বক্তব্যের কারণে মরহুম আরাফাত রহমান কোকো, তার পরিবার, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্মৃতি সংসদের সদস্যদের ওপর চরম মানহানি হয়েছে। ন্যায়বিচারের আশায় মামলা দায়ের করা হয়েছে এবং দণ্ডবিধির ৫০০ ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।

সোনাডাঙ্গা আমলী আদালতের বিচারক আসাদুজ্জামান খান মামলাটি গ্রহণ করে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত চালিয়ে আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করা যাচ্ছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাশিয়ায় ৮.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পূর্ব উপকূলে ৮ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এটিকে গত কয়েক

ইসরায়েলের বিরুদ্ধে নেদারল্যান্ডসে লক্ষাধিক মানুষের নজিরবিহীন বিক্ষোভ

অনলাইন ডেস্ক: গাজায় ইসরায়েলের বর্বর যুদ্ধের বিরুদ্ধে নেদারল্যান্ডসে নজিরবিহীন বিক্ষোভ হয়েছে। ইসরাইলের বিরুদ্ধে নেদারল্যান্ডস সরকারের কঠোর অবস্থান নেয়ার দাবিতে লক্ষাধিক মানুষ গতকাল হেগ শহরে অভূতপূর্ব

হোলি আর্টিজান হামলা: ৭ জঙ্গির আমৃত্যু কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানে হোলি আর্টিজান রেস্তোরাঁয় ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাত জঙ্গিকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা

বগুড়ায় হাসিনা-কাদেরসহ ৪০৫ জনের বিরুদ্ধে মামলা

বগুড়া প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ১৫৫ জনের নাম উল্লেখ করে ৪০৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। বগুড়া শহরের

তাহলে কি চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেয়া হলো’, প্রশ্ন জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক: সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেয়া হলে সেটা চাঁদা নয়, বরং টাকা দিতে বাধ্য করা হলে সেটা চাঁদা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

মিরপুরে প্রকাশ্যে গুলি, মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে দিনে-দুপুরে প্রকাশ্যে গুলি চালিয়ে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন ওই