নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনে জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, এবার কোনো পেশিশক্তির সন্ত্রাসী ভোটকেন্দ্র দখল করতে আসলে তাদেরকে প্রতিহত করা হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে যেকোনো ত্যাগ স্বীকার করতে আমরা প্রস্তুত আছি। এবার জনসাধারণ সন্ত্রাস, চাঁদাবাজ, লুটেরা এবং আধিপত্যবাদের বিরুদ্ধে ভোট দেবে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বিরাল্লা এলাকায় আগ্রাসনবিরোধী পদযাত্রায় তিনি এসব কথা বলেন।
হাসনাত বলেন, ‘ভোট তাদের বিরুদ্ধে দিবেন যারা দুর্নীতি করে, টেন্ডারবাজি করে, মামলাবাজি করে। ইনসাফের জন্য, দুর্নীতি ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের জন্য এবার আমরা ভোট দিব।’
ভোটারদের উদ্দেশ্যে হাসনাত বলেন, এবার আপনারা কেন্দ্র পাহারা দিবেন, কেন্দ্র দখল করতে আসলে তাদেরকে প্রতিহত করবেন। এবার আমরা টাকার কাছে বিক্রি হবো না। যে টাকা নিয়ে আসবে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করব। নেতা একদিন ভোটারদের পেছনে ঘুরে ১ হাজার টাকা নিয়ে, আর ভোটাররা পাঁচ বছর টাকা নিয়ে ঘুরে নেতার পেছনে।
পদযাত্রায় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় জামায়াত ও এনসিপি নেতারা উপস্থিত ছিলেন।'
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.