এবার এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক: এবার ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলি ও পদায়ন করা হয়।

এর মধ্যে এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন শাখা-৩ এর দ্বিতীয় সচিব তানভীর আহম্মেদের সই করা এক প্রজ্ঞাপনে ৪৫৯ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। দ্বিতীয় সচিবের সই করা অপর এক প্রজ্ঞাপনে আরও ৯৬ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়নের কথা বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, সোমবার ১৮২ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করে এনবিআর। গেল কয়েক মাস ধরেই এনবিআরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের বদলি করা হচ্ছে। এনবিআর বিলুপ্তির আন্দোলনের সঙ্গে জড়িত বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্তও করা হয়েছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন দফতরে বেশ কয়েক মাস ধরেই ব্যাপক রদবদল চলছে।

এদিকে, মানিল্ডারিংয়ের অপরাধে গ্রেপ্তার হয়ে কারাগারে অবস্থানরত গাজীপুর কর অঞ্চলের সার্কেল ৪ এর কর পরিদর্শক আবু হাসান মোহাম্মদ খাইরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করেছ এনবিআর।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টিউলিপ সিদ্দিককে ফের দুদকে তলব: ঘুষে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে জিজ্ঞাসাবাদ ২২ জুন

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যের সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ২২

জুলাই নৃশংসতা নিয়ে জাতিসংঘের তথ্যানুসন্ধানী প্রতিবেদন ফেব্রুয়ারিতে প্রকাশ

ঠিকানা টিভি ডট প্রেস: জুলাই নৃশংসতায় জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রতিবেদন মধ্য ফেব্রুয়ারিতে প্রকাশ করা হবে বলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার

এই সরকারের বিরুদ্ধে যেন আন্দোলন না করতে হয় :নিলোফার চৌধুরী মনি

ডেস্ক রিপোর্ট: বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ প্রজন্ম দলের প্রধান সমন্বয়ক নিলোফার চৌধুরী মনি ঈদ উপলক্ষে একটি টক শোতে অংশ নিয়ে ব্যক্তিগত

ভারতের হামলা আসন্ন, পরমাণু হামলায় প্রস্তুত পাকিস্তান

ডেস্ক রিপোর্ট: ভারত যদি পাকিস্তানে হামলা করে অথবা নয়াদিল্লি যদি পাকিস্তানের পানি সরবরাহ ব্যাহত করে, তাহলে ইসলামাবাদ পারমাণবিক অস্ত্র ব্যবহার করে এর জবাব দেবে। শনিবার

সাবেক এমপি আব্দুল মমিন মন্ডলের সম্পদের খোঁজে দুদক

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল (৪৫) ও তার ব্যক্তিগত সহকারী (পিএস) তাজ উদ্দিনের (৫৫) বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও সরকারি প্রকল্পের

টাঙ্গাইলে শিশু শিক্ষার্থীকে যৌন নিগ্রহের অভিযোগে মাদ্রাসার দুই শিক্ষক গ্রেপ্তার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল শহরের এনায়েতপুরস্থ হযরত ফাতেমা (রা.) মাদ্রাসার হিফজ শাখার এক শিশু শিক্ষার্থীকে (১০) যৌন নিগ্রহের অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক ওবায়দুল্লাহ (২৫) ও