এবার অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার আরও দুটি লকার জব্দ

নিজস্ব প্রতিবেদক: অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা আরও দুটি লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। লকার দুটি নম্বর ৭৫১ ও ৭৫৩ বলে নিশ্চিত করেছেন সিআইসির মহাপরিচালক আহসান হাবিব।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে তিনি বলেন, ‘আমরা ব্যাংক কর্তৃপক্ষের সহায়তায় লকার দুটি শনাক্ত করেছি এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো জব্দ করা হয়েছে।’

সিআইসির তথ্যমতে, অগ্রণী ব্যাংকের একই শাখায় শেখ হাসিনার নামে থাকা দুটি হিসাবেও উল্লেখযোগ্য পরিমাণ টাকা পাওয়া গেছে। এর মধ্যে একটি সঞ্চয়ী হিসাবে রয়েছে ১ কোটি ৬৩ লাখ টাকা এবং অপরটি মেয়াদি আমানত (এফডিআর), যার পরিমাণ ১৫ লাখ টাকা।

লকার খোলার জন্য অবশ্যই দুটি চাবির প্রয়োজন হয়। যার একটি গ্রাহক এবং অপরটি ব্যাংকের নির্ধারিত কর্মকর্তার কাছে থাকে। একক চাবি দিয়ে কখনোই এই লকার খোলা যায় না। আবার লকার আটকাতেও দুটি চাবির প্রয়োজন হয়।

এর আগে, চলতি বছরের শুরুতে পূবালী ব্যাংকের একটি শাখায় শেখ হাসিনার নামে থাকা আরও একটি লকার জব্দ করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সেল। সেই সময়ও সিআইসির পক্ষ থেকে বলা হয়, অর্থ পাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের খোঁজে এই অভিযান পরিচালিত হচ্ছে।

জুলাইয়ের আন্দোলনের সময় ফ্যাসিস্ট সরকারপ্রধান শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই তার ব্যাংক হিসাব ও সম্পদের খোঁজে মাঠে নামে সিআইসি। তদন্তসংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, তার মালিকানাধীন আরও সম্পদ ও লকার খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে ১০ সেপ্টেম্বর শেখ হাসিনার নামে পূর্বালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত একটি লকারের সন্ধান পাওয়া যায়। লকার নম্বর-১২৮। এই লকারের দুইটি চাবির মধ্যে একটি হাসিনার কাছে রয়েছে। সিআইসির একটি টিম লকারটি জব্দ করে।

তখন জানানো হয়, হাসিনা ক্ষমতায় থাকাকালীন দুইবার লকার খুলতে গিয়েছিলেন।

অনুমান করা হচ্ছে, ব্যাংকের লকারগুলোতে রাখা গোপন তথ্য সম্বলিত ফাইল, মূল্যবান দলিল এবং অলঙ্কার, ধাতব সম্পদ থাকতে পারে। এ ছাড়া বিভিন্ন মালামাল লুকিয়ে রাখা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জ-৫ আসনে মনোনয়ন জমা দিলেন ৭ প্রার্থী 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭ জন প্রার্থী। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র

ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনের কয়েক ঘণ্টার মধ্যেই ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা সদর উপজেলার একটি ভোটকেন্দ্রে স্থাপিত সিসিটিভি ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে

১৯৬৮ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে: ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে বিভিন্ন সময় আটক ১৯৬৮ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের কারা কর্তৃপক্ষ। গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ

অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবিকে তথ্য দেয়ার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক: দেশে অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রোধে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ

কলকাতা থেকে ফ্যাসিবাদী চক্র সক্রিয়: অভিযোগ বিএনপির প্রচার সম্পাদকের

ঢাকা উত্তর প্রতিনিধি: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু অভিযোগ করেছেন, কলকাতায় বসে ‘ফ্যাসিবাদের দোসররা’ বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি বলেন, যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রাম

সাহসী সাংবাদিক ইমনকে বিএমএসএফের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, বুধবার, ১৮ ফেব্রুয়ারি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে অনুসন্ধানী ও দায়িত্বশীল সাংবাদিক আলী আজগর ইমনকে অভিনন্দন জানায়েছেন। যিনি সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের