এবারো বসছে না সীমান্তে দুই বাংলার মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক: এবারের বৈশাখেও বসছে না পঞ্চগড় সীমান্তে দুই বাংলার মিলন মেলা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফসহ উভয় দেশের সরকারের নির্দেশনা না থাকায় দুই বাংলার এই ভিন্ন আয়োজন বসছে না বলে জানা গেছে। এবারো হবে না কাটাতারে দাড়িয়ে দুই দেশের স্বজনদের চোখে চোখ রেখে কথা বলা।

শনিবার রাতে ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, একই সঙ্গে ভিন্ন এই আয়োজন বন্ধ থাকায় সীমান্তের কাছে সর্বসাধারণের প্রবেশে নিরুৎসাহিত করা হয়েছে।

সাধারণত বৈশাখের প্রথম ও দ্বিতীয় দিন সীমান্তে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়ে থাকে। বিগত বাংলা নববর্ষে পঞ্চগড়ের অমরখানা, শুকানি, মাগুরমারি ও ভূতিপুকুর সীমান্ত বেশ কয়েকটি পয়েন্টের কাঁটাতারের পাশে প্রায় ১০-১৫ কিলোমিটার এলাকা জুড়ে দুই বাংলার মিলনমেলা হতে দেখা যায়।’

বিভিন্ন সমস্যার পাশাপাশি বৈশ্বিক মহামারির কারণে গত ২০১৯ থেকে সাল থেকে সীমান্তে দুই বাংলার কাঁটাতারে মিলন মেলা বন্ধ রয়েছে।

২০১৮ সালের মিলন মেলায় দেখা গেছে, পঞ্চগড়ের অমরখানা, শুকানি, মাগুরমারি ও ভূতিপুকুর সীমান্তসহ বেশ কয়েকটি পয়েন্টের কাঁটাতারের পাশে প্রায় ১০-১৫ কিলোমিটার এলাকা জুড়ে দুই বাংলার মিলনমেলা অনুষ্ঠিত হয়। বিশেষ এ দিনটিতে এপার-ওপার হাজার হাজার মানুষ ছুটে আসেন সীমান্তের কাটাতারে বেড়ার কাছে।

মাঝখানে কাটাতারেই একে অন্যের সঙ্গে কথা ও ভাব বিনিময় করেন। ২০১৯ সাল থেকে এ মিলন মেলা বন্ধ থাকায় এবারো সেই অন্যরকম আনন্দ চোখে পড়বে না।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পিলখানা হত্যাকাণ্ড ভিন্ন খাতে নিতেই নাটক সাজান তাপস

নিজস্ব প্রতিবেদক: পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের পর দেশের সেনাবাহিনীতে যে আতঙ্ক, অস্থিরতা ও অবিশ্বাসের পরিবেশ তৈরি হয়েছিল, তার সুযোগ নেওয়া হয় রাজনৈতিকভাবে। যেসব সেনা অফিসার সৎ, দেশপ্রেমিক

শাহজালাল বিমানবন্দরে ১২ বছরে ৬ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

নিজস্ব প্রতিবেদক: গত এক দশকে আগুনের ঘটনায় একাধিকবার আলোচনায় এসেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরে এমন ঘটনার পুনরাবৃত্তির পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে

২০১৮ সালের নির্বাচনে দায়িত্বে থাকা ৩৩ সাবেক ডিসিকে ওএসডি

অনলাইন ডেস্ক: ২০১৮ সালের নির্বাচনের সময় রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা ৩৩ জন জেলা প্রশাসককে (ডিসি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। বুধবার (১৯

শীতের মধ্যেই মধ্যেই ফের বৃষ্টির আভাস

ঠিকানা টিভি ডট প্রেস: ঢাকাসহ সারা দেশে জেঁকে বসেছে শীত। রাজশাহী, চুয়াডাঙ্গা, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড় ও মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তবে

কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপি বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি কোনো ধরনের চাপ প্রয়োগ করার পরিবর্তে ভিন্নমতের জায়গাগুলোতে নোট অব ডিসেন্ট দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক

কাজিপুরে দুইশ বছরের ঐতিহ্যের মাদার বাঁশের মেলা অনুষ্ঠিত

আবদুল জলিল, কাজিপুর (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় প্রতি বছরের মতো এবারেও অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী বাঁশের মেলা বা মাদার বাঁশের মেলা। উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের কুনকুনিয়া সর্দারপাড়ায়

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন