এনায়েতপুর গোলাম ও রাজার হোটেলে মোবাইল কোর্টের অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর ঘাট এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের দায়ে দুটি হোটেলকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।

সোমবার (৩ নভেম্বর ২০২৫) সকাল সাড়ে ১১টার দিকে চৌহালী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে গোলাম হোটেল ও রাজার হোটেলে খাদ্য প্রস্তুত ও পরিবেশনে অস্বাস্থ্যকর পরিবেশের প্রমাণ মেলে। পরে প্রতিটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আব্দুল হালিম এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা আইয়ুব আলীর সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে কলেজের জায়গা দখল করে মার্কেট নির্মাণের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ সংবাদে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন পৌর বিএনপির

সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে সম্পদ: দুদকের জব্দ ২৩ বস্তা আলামত

নিজস্ব প্রতিবেদক: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিদেশে সম্পদ অর্জন ও অর্থপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের কর্ণফুলীতে অভিযান চালিয়ে ২৩

ভারত ও আ.লীগের গুপ্ত হামলার পরিকল্পনা ফাঁস

নিজস্ব প্রতিবেদক: জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার পর বিভিন্ন ধরনের তথ্য সামনে আসছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার একদিনের মাথায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র

বুকে কষ্ট নিয়ে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামী গঠনমূলক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চায়। তাই বুকে কষ্ট নিয়ে হলেও তারা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন বলে মন্তব্য করেছেন দলটির

বাংলাদেশকে দেখে ভারতের নির্বাচন কমিশনের শেখা উচিত: মমতা

অনলাইন ডেস্ক: বাংলাদেশে যেভাবে শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, তা দেখে ভারতের নির্বাচন কমিশনের শেখা উচিত বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার

অবশেষে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হচ্ছে কুয়েটের উপাচার্যকে  

নিজস্ব প্রতিবেদক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ ও উপ-উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার প্রক্রিয়া শুরু