এনায়েতপুর খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব

জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এনায়েতপুরের যমুনা পাড়ে অবস্থিত বিশ্ববিদ্যালয় চত্বরে এ উৎসবের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. হোসেন রেজা।

শতাধিক পদের রমকারি স্বাদের পিঠা নিয়ে এ উৎসব আয়োজন করেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। উৎসবে ২২টি স্টল স্থান পেয়েছে, বাহারি নকশার পিঠার স্টলগুলো ঘুরে দেখেন অতিথিরা। তারা বাঙালির ঐতিহ্যবাহী বিচিত্র বিভিন্ন পদের পিঠার সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াকুব শরীফ, ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান নাজনীন শাহরিয়ার, ইসলামি স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মো: আতিকুল ইসলাম, প্রভাষক মাহফুজুর রহমান সহ সব বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে চাঁদার দাবিতে চায়ের দোকানে ভাঙচুরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে চাঁদার টাকা না দেওয়ায় চায়ের দোকানে ভাঙচুর ও দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে জেলা বিএনপির উপদেষ্টা মো. আব্দুস সালামের বিরুদ্ধে। এ ঘটনায়

‘বউ, মিছিলে যাচ্ছি, দোয়া করো’-স্বৈরাচারবিরোধী আন্দোলনে প্রাণ দিলেন যুবদল নেতা রঞ্জু

সিরাজগঞ্জ প্রতিনিধি: বউ, মিছিলে যাচ্ছি, আমার জন্য দোয়া করো”—এই আবেগঘন কথাই ছিল যুবদল নেতা সোহানুর রহমান খান রঞ্জুর শেষ বিদায়। ২০২৪ সালের ৪ আগস্ট স্বৈরাচারবিরোধী

ভারতের পুশইনকে উসকানি হিসেবে দেখছি না : স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমরা ভারতের পুশইনকে কোনো উসকানি হিসেবে দেখছি না। একইসঙ্গে বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের

আমরা কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নই: জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। নিয়মতান্ত্রিক রাজনীতি করছে বা করতে চায় এমন কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে

হামলার জেরে ইসরাইলের দক্ষিণাঞ্চলে রেলস্টেশন বন্ধ

অনলাইন ডেস্ক: ইরানের অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে ইসরাইল। আজ শুক্রবারও ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র কেঁপে ওঠে দেশটির দক্ষিণাঞ্চলের বেরশেবাসহ বিভিন্ন এলাকা। হামলার জেরে বেরশেবায়

ছাত্র-জনতার আন্দোলন এক বছর পর মৃত ব্যক্তি ও ১০ শিক্ষকসহ ২৫৭ জনের নামে মামলা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় এক বছর পর এক মৃত ব্যক্তি ও ১০ শিক্ষকসহ ২৫৭ জনের নামে তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়ন