এনায়েতপুরে ৩৫ শিক্ষার্থীকে সংবর্ধনা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের এনায়েতপুরে হাজী আব্দুল কুদ্দুছ জুনিয়র হাই স্কুলের ৩৫জন এসএসসি পরীক্ষার্থীকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার দুপুরে (২২ ফ্রেবুয়ারি) স্কুল চত্বরে এ উপলক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অত্র স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আব্দুল কদ্দুছ সরকারের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক হাছান আলীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাজা ইউনুস আলী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সেলিম রেজা।

এসময় ধুলিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মীর মোশারফ হোসেন, এনায়েতপুর হাট বণিক সমিতির সভাপতি মাসুদ রানা, সেক্রেটারী ডা. মোফাজ্জল হোসেন, অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আব্দুল খালেক সেখ, সাবেক সভাপতি শহিদুল ইসলাম শহিদ, এনায়েতপুর প্রেসক্লাবের সহ-সভাপতি মুক্তার হাসান, সাধারণ সম্পাদক রফিক মোল্লা, সমাজ সেবক মোকদম, ইসমাইল ও সমুন ভুইয়া প্রমূখ উপস্থিত ছিলেন।

এদিকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী  শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।  বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন হাফেজ সেলিম রেজা।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এনায়েতপুরে শ্রমিক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের এনায়েতপুরে শ্রমিক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আলহেরা মার্কেট সংলগ্ন চত্বরে এনায়েতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে শ্রমিকদের মিলন মেলা উৎসবে

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পাপোশ সাংবাদিকতা!

ঠিকানা টিভি ডট প্রেস: সম্প্রতি এক টকশোতে সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল ভাই ‘দারুণ’ কথা বলেছেন। তার ভাষ্য অনেকটা এরকম, ‘গণভবনে প্রশ্ন নয়, প্রশংসা করতে গিয়ে

ইসরায়েলি গণমাধ্যমে আবারো বাংলাদেশ: পাসপোর্ট প্রসঙ্গ

অনলাইন ডেস্ক: বাংলাদেশের কোনো নাগরিক বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে যেনো ইসরায়েলে যেতে না পারেন সেটি নিশ্চিতে ‘ইসরায়েল বাদে অন্য সব দেশে বৈধ’ এমন বাক্য পাসপোর্টে

ঢাবি উপাচার্যকে প্রকাশ্যে ধমক ছাত্রদল সভাপতির

নিজস্ব প্রতিবেদক; ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে প্রকাশ্যে ধমক দিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। মঙ্গলবার বিকেলে উপাচার্যের সঙ্গে

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে তহবিলসংকট: বাড়ছে বেকারত্ব ও নিরাপত্তাহীনতা

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বড় ধরনের আর্থিক তহবিল সংকট দেখা দিয়েছে। আন্তর্জাতিক দাতাগোষ্ঠীর সহায়তা প্রায় ৭০ শতাংশ কমে যাওয়ায় চলতি বছরের ডিসেম্বর