এনায়েতপুরে সাংবাদিক মুক্তার হাসানের পিতার ইন্তেকাল

বেলকুচি-চৌহালী (সিরাজগগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও থানা কৃষকদলের সাধারন সম্পাদক  মুক্তার হাসানের বাবা বিশিষ্ট ব্যবসায়ী আবুশামা মন্ডল (৬৫) বৃহস্পতিবার রাতে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)।

মৃত্যু কালে স্রী, তিন ছেলে ও এক মেয়ে সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুমা এনায়েতপুর মন্ডলপাড়া কবরস্থান মাঠে জানাযা শেষে মরদেহ দাফন করা হয়।

জানাযা নামাজে বেলকুচি উপজেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, এনায়েতপুর ফাজিল সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও. আব্দুল গফুর, এনায়েতপুর থানা বিএনপির সিনিয়র যুগ্মআহ্বায়ক রওশন আলী মন্টু সরকার, থানা জামায়াতের আমির ডা. সেলিম রেজা, সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেন, বণিক সমিতির সভাপতি মাসুদ রানা, সাবেক সভাপতি আব্দুল খালেক, বিশিষ্ট সমাজ সেবক নুর আলম মন্ডল ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিক মোল্লা সহ বিপুল সংখ্যক মুসুল্লি অংশ নেন।

তার মৃত্যুতে সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা সাইদুল ইসলাম ও এনায়েতপুর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আব্দুস ছামাদ খান সহ বিএনপি-জামায়াত ও বণিক সমিতির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে ২০১ জন নিহত, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট

অনলাইন ডেস্ক: ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ২০১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট। ইরানের মেহের নিউজকে ইরানের রেড ক্রিসেন্টের মুখপাত্র বলেন, ইসরায়েল ও

বিএনপি ৩৩১, জাপা ২২৪, এনসিপি ৪৪ ও জামায়াতের ২৭৬ মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় পার্টি (জাপা), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীরসহ ৫১টি

পলাতক আওয়ামী নেতাদের কোথায় কার আস্তানা

ঠিকানা টিভি ডট প্রেস: ভারতের কলকাতা ও দিল্লি এখন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পলাতক নেতা, মন্ত্রী ও দলবাজ কর্মকর্তাদের বড় আস্তানা হয়ে উঠেছে। ভারতের বাইরে দুবাই,

শাহজাদপুরে মোটরসাইকেল রেসে দুর্ঘটনা, প্রাণ গেল এক তরুণের

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে মোটরসাইকেল রেস করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে রুহান (১৭) নামে এক তরুণ নিহত হয়েছেন। রবিবার দুপুর ১২টার দিকে

গাজায় গণহত্যায় ‘ক্ষুধা’কে অস্ত্র বানিয়েছে ইসরায়েল: অ্যামনেস্টি

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক বিপর্যয়কে আরও গভীরতর করতে ‘ক্ষুধা’কে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল—এমনই গুরুতর অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বৃহস্পতিবার

শালিসী উপেক্ষা করে সিরাজগঞ্জে এতিমদের জমি বায়নানামা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ওয়ারিশদের তথ্য গোপন করে দলিলে রেকর্ডীয় অংশের চেয়ে অধিক সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে মনিরুজ্জামান মন্টু ও সুফিয়া গংদের