এনায়েতপুরে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা চেষ্টা

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের এনায়েতপুর থানা যুবদলের যুগ্মআহ্বায়ক,সাবেক থানা যুবদলের সহ-প্রচার সম্পাদক হাসিবুর রহমান ফরিদকে (৩৬) ধরালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা।

রোববার সন্ধ্যা ৭ টার দিকে কেজি মোড়স্থ সিএনজি স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবদল নেতা ফরিদ মন্ডলপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও আহতের পরিবার জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে এনায়েতপুর হাই স্কুল সংলগ্ন কেজি মোড় সিএনজি স্ট্যান্ড এলাকায় এক যুবক দাড়ালো অস্র দিয়ে ফরিদের মাথায় উপুর্যপরি কুপিয়েছে। এসময় পাশেই রাখা সিএনজিতে আরও কয়েকজন বসা ছিল। তারা সবাই মিলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে জনতা ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে এনায়েতপুর থানা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম রাজ জানান, যুবদলের ত্যাগী নেতা ফরিদকে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্য মোবাইল ফোনে ডেকে নিয়ে কুপিয়েছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।

এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানী জানান, যুবদল নেতা ফরিদের উপর হামলার ঘটনা শুনেছি, তবে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

৪ স্থানে ককটেল বিস্ফোরণ রাজধানীর সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে ধর্মীয় সহাবস্থানে কোনোরূপ বিঘ্ন ঘটানোর প্রচেষ্টা হলে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলে

তিন পাশে আন্দোলনকারী, পুলিশের সাউন্ড গ্রেনেড-ধাওয়া-পাল্টা ধাওয়া

নিজস্ব প্রতিবেদক: জুলাইযোদ্ধা ও তরুণ রাজনীতিবিদ শহিদ ওসমান হত্যার বিচার দাবিতে রাজধানীর উত্তপ্ত হয়ে উঠেছে শাহবাগ মোড়। শুক্রবার বিকাল থেকে শুরু মুখোমুখি পরিস্থিতি এখন শাহবাগ মোড়ে

আমার বিরুদ্ধে করা মিথ্যাচার-জুলুমের বিচার এই আদালতেই হতে পারে’: আল্লামা সাঈদী

নিজস্ব প্রতিবেদক: ২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার আগে বিচারকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে আবেগাপ্লুত কণ্ঠে আল্লাহর নামে শপথ করে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.)

রাজশাহীর পবাতে আন্তর্জাতিক নারী দিবসে অভিজ্ঞতা বিনিময় ও আলোচনা সভা 

পবা প্রতিনিধি: রাজশাহীর পবা উপজেলার দর্শন পাড়া ইউনিয়নের বিলনেপালপাড়া কৃষি প্রতিবেশবিদ্যা শিক্ষন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে অভিজ্ঞতা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ফিলিস্তিনের পক্ষে মিছিলে জবির দুই শিক্ষার্থী আটক, পুলিশ বলছে-হিজবুত তাহরীর

নিজস্ব প্রতিবেদক: ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদে রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত এক প্রতিবাদ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর ধানমন্ডি ৮

সলঙ্গায় জুলাই আগষ্ট শহীদদের স্বরণে বৃক্ষরোপন, কর্মসূচি ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় জুলাই ও আগষ্ট শহীদদের স্বরণে বৃক্ষরোপন, কর্মসূচি ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুরে সলঙ্গা থানার বনবাড়িয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের উদ্যাগে