এনায়েতপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল 

ইয়াহিয়া খান, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমযান এর তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) এনায়েতপুর হাটখোলা জামে মসজিদে এনায়েতপুর থানা বাংলাদেশ জামায়াতে ইসলামির ব্রাহ্মণগ্রাম ওয়ার্ডের উদ্যোগে ওয়ার্ড সভাপতি মোঃ ইসহাক আলীর সভাপতিত্বে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় ইফতার মাহফিলে আলোচনা করেন, শাহজাদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সিরাজগঞ্জ-৬ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক মিজানুর রহমান। এনায়েতপুর থানা আমীর মাওলানা সেলিম রেজা, এনায়েতপুর থানা সেক্রেটারি ডাঃ মোঃ মোফাজ্জল হোসেন সবুজ, এনায়েতপুর থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ মোঃ আইয়ুব আলী ও সেক্রেটারি মোঃ আব্দুল হামিদ, সাংগঠনিক সদর ইউনিয়নের আমীর সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হক ও হারুন বেপারীসহ প্রমূখ।

আলোচকগণ বলেন,  রহমত, বরকত মাগফিরাত এর বার্তা নিয়ে এসেছে মাহে রমযান। এই রমযান হলো কুরআন নাজিলের মাস। এ মাসে বেশি বেশি কুরআন অধ্যয়ন করতে হবে। তাকওয়া অর্জনের বড় সুযোগ পাওয়া যায় রমযানে। কুরআনের শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। কুরআনের আলোকে সমাজ বিনির্মানে প্রচেষ্টা চালাতে হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

উত্তরা থেকে সাবেক সিইসি নুরুল হুদা গ্রেপ্তার, জনতার রোষে জুতার মালা

অনলাইন ডেস্ক: সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে রাজধানীর উত্তরা থেকে জনতার হাতে অবমাননার শিকার হওয়ার পর পুলিশ গ্রেপ্তার করেছে। রোববার (২২

লাঙল দিয়ে জাতীয় পার্টির অফিস ভাঙচুর, পালিয়ে গেলেন নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক: দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে এমন অভিযোগে নওগাঁয় জাতীয় পার্টির মিটিং পণ্ড করে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর

সিরাজগঞ্জ এনায়েতপুর পাক দরবারের তৃতীয় গদিনশীন পীর নুহু মিয়ার ইন্তেকাল

সিরাজগঞ্জ প্রতিনিধি: উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক হযরত শাহসুফী খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ)-এর তৃতীয় আওলাদ এবং এনায়েতপুর পাক দরবার শরীফের তৃতীয় গদিনশীন পীর খাজা

সিরাজগঞ্জের মিষ্টি আলু বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে মিষ্টি আলু চাষাবাদে বাম্পার ফলনের আশা করছে এ অঞ্চলের কৃষক। এতে কৃষকের মুখে হাসি ফুটেছে। সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা

সিরাজগঞ্জ এনায়েতপুরে জামায়াতে ইসলামী ও শ্রমিক ফেডারেশনের যৌথ সভা অনুষ্ঠিত 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুর খুকনী মোল্লাপাড়া ঈদগাহ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের যৌথ উদ্যোগে মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় উন্নয়ন,

ডিপিপি অনুমোদনের দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জ প্রতিনিধি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) অনুমোদনে সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম শেষে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করছে