এনায়েতপুরে জামায়াতের শিক্ষা শিবির

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: কর্মীদের সাংগঠনিক মান উন্নয়নে সিরাজগঞ্জের এনায়েতপুরে জামাতের শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে এনায়েতপুরে শহীদ হাফেজ সিয়াম হোসেন হল অডিটরিয়ামে থানা জামায়াত ইসলামীর আয়োজিত কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য অধ্যক্ষ আলী আলম।

সভাপতিত্ব করেন এনায়েতপুর থানা জামায়াতের আমীর ডাক্তার সেলিম রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল। এসময় এনায়েতপুর থানা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল গফুর, সেক্রেটারি ডাক্তার মোফাজ্জল হোসেন, বেলকুচি উপজেলার নায়েবে আমির মাওলানা নুরুন-নবী সরকার, সহকারী সেক্রেটারি মাহবুবুর রহমান শামীম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলী আলম বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদেরকে দ্বীন কায়েমের জন্য সর্বোচ্চ ত্যাগ শিকার করতে হবে। এ জন্য জামায়াতের প্রতিটি কর্মীকে ইসলামের যথাযথ জ্ঞান ও আমলের প্রতিযোগীতা করতে হবে। এদেশে ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হলে এ দেশের মানুষ শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করবে এবং এদেশের স্বাধীনতা সার্বভোমত্ব অধিকতর সুরক্ষিত হবে। তাই দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের প্রতিটি কর্মী নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শত্রুকে ‘সব দিক থেকে’ আঘাত হানতে সক্ষম রকেট ফোর্স গঠন করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ড গঠনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে পাকিস্তান সেনাবাহিনীর এই কমান্ড প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া

দৌলতপুরে মাদকবিরোধী অভিযানে গুলিবিদ্ধ সোর্স, আটক ১

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে মাদকবিরোধী অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সোর্স গুলিবিদ্ধ হয়েছেন। আহত সোর্স আব্দুল হামীদ (৪০) বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার

এনসিপির দুই নেতা নিজের ফ্যামিলি চলতে হিমশিম খাচ্ছে, তারা টিভি মালিকানা পেয়েছে: নুর

ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার নামে নতুন দুটি টেলিভিশন চ্যানেলের লাইসেন্স পাওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক

দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাদ্রাসার কাজ বন্ধ করে দিলেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের মোরেলগঞ্জে দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় একটি মাদ্রাসা ভবনের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায়

হাসিনাকে ফেরত চেয়ে ‘নোট ভার্বাল’ পাঠানো হয়েছিল, একটি শব্দও খরচ করেনি ভারত

অনলাইন ডেস্ক: বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এখন প্রশ্ন উঠতে পারে, দুই দেশের মধ্যে অপরাধী প্রত্যর্পণ চুক্তি

জামায়াতে যোগ দিলেন বিএনপি ও জাতীয় পার্টির ৫০ নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক: পিরোজপু‌রের না‌জিরপু‌রে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন জাতীয় পা‌র্টির না‌জিরপুর উপ‌জেলা সাধারণ সম্পাদক ও না‌জিরপুর সদর বাজার ব‌্যবসায়ী স‌মি‌তির সভাপ‌তি আল

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন