এনায়েতপুরে ছাত্র হত্যায় মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের এনায়েতপুরে মাদ্রাসা ছাত্র হাফেজ সিয়াম হত্যা মামলায় প্রভাষক রশেদুল ইসলাম ভুইয়া (৪২) নামের এক আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরের দিকে গোপনাথপুরস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।প্রভাষক রাশেদ গোপিনাথপুর গ্রামের পল্লিচিকিৎসক রফিকুল ইসলাম ভুইয়ার বড় ছেলে।

মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এনায়েতপুর থানা সদরে হাফেজ সিয়ামকে হত্যা করা হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ২১ আগস্ট এনায়েতপুর থানার সেচ্ছাসেবকদলের যুগ্মআহ্বায়ক হযরত আলী মোল্লা বাদী হয়ে ৮৯ জনের নাম উল্লেখসহ ৫শ থেকে ৭শ অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

এই মামলায় এনায়েতপুর থানা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও খামারগ্রাম ডিগ্রী কলেজের প্রভাষক রাশেদুল ইসলাম ভূঁইয়াকে শুক্রবার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, মামলায় গোপন তথ্যে অভিযান চালিয়ে রাশেদ ভুইয়াকে গ্রেফতার করা হয়। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইরানে ‘বৃহত্তম বোমাবর্ষণের’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রীর

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, শনিবার (৭ মার্চ) রাতে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ‘বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি’ পরিচালিত হতে পারে। এতে ইরানের ক্ষেপণাস্ত্র

বিস্ফোরণের আগের রাতজুড়ে মাদ্রাসায় বোমা বানানো হয়: পুলিশ

নিজস্ব প্রতিবেদক: কেরানীগঞ্জের হাসনাবাদে বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হওয়া মাদ্রাসা থেকে দুটি তৈরি বোমা, পাঁচটি ইলেকট্রিক বোমা সদৃশ বস্তুসহ বোমা তৈরির প্রচুর উপকরণ উদ্ধার হওয়ার তথ্য

ওসিকে হুমকি দেওয়া সেই বৈষম্যবিরোধী নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হবিগঞ্জ সদর থানা পুলিশ তাকে

ভুয়া প্রমাণিত হলে জুলাই শহীদ ও যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ দেবে মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক: ভুয়া প্রমাণিত হলে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ দিয়ে গেজেট প্রকাশ করা হবে এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ

ডাকাতি করতে গিয়ে স্বেচ্ছাসেবক দলের দুই নেতা ধরা

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর কলাপাড়ায় ডাকাতির চেষ্টাকালে স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে আটক করেছে পুলিশ। রোববার (৯ মার্চ) রাত ১টার দিকে নীলগঞ্জ ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামের সরকার বাড়ি

সিরাজগঞ্জে সাদপন্থিদের রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ও বিচারের দাবিতে বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে: গত ১৮ ডিসেম্বর ভোরে টঙ্গী ময়দানে ঘুমন্ত তাবলীগ সাথী ভাইদের সাদপন্থি ওয়াসিফুল ইসলাম গং কর্তৃক সন্ত্রাসী হামলা ও হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও