এনসিপি কমিটিতে নাম দেখে এনায়েতপুরের প্রবীণ বিএনপি নেতার তীব্র ক্ষোভ ও অসন্তোষ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: শহীদ জিয়াউর রহমানের হাতের ছোয়া ও দোয়া নিয়ে জাগো দল থেকে শুরু করে আজ অবদি বিএনপির রাজনীতির সাথে যুক্ত আছি। হঠাৎ করে দেখি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিরাজগঞ্জ জেলার নতুন সমন্বয়ক কমিটির সদস্য পদে আমার নাম। এতো সাগর রেখে বালতির পানিতে চুবিয়ে আমাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে সংবাদ সম্মেলন করে এনায়েতপুর থানা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম মাষ্টার ক্ষোভ প্রকাশ করে বলেন এনসিপির কমিটি থেকে অফিসিয়ালি আমার নাম দ্রুত কর্তন করতে হবে। তা না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

প্রবীণ বিএনপি নেতা নুরুল ইসলাম মাষ্টার আরও বলেন, বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত মেজর (অব:) মনজুর কাদের এনসিপিতে যুক্ত হয়ে সিরাজগঞ্জ-৫ আসনের শাপলা কলির প্রার্থী হয়েছে। তার পক্ষকে ভারি করতে আমাকে উদ্দেশ্য প্রণোদিত ও চরম রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে হাসিল করতে নবগঠিত এনসিপি-এর সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই জঘন্য মিথাচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। জোরপূর্বক ভিন্ন রাজনৈতিক পরিচয়ে জড়ানো কেবল বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা নয়, বরং শহীদ জিয়ার আদর্শের ওপর সরাসরি আঘাত।

এনায়েতপুর কাপড়ের হাটস্থ একটি কার্যালয়ে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস ছালাম, এনায়েতপুর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন বেপারী, লিয়াকত হোসেন লাবু, বিজয় আহম্মেদ, সদস্য মুক্তার হাসান, হারান সরকার, স্থল ইউনিয়ন বিএনপির যুগ্মআহ্বায়ক জাকির হোসেন বেপারী, থানা সেচ্ছাসেবকদলের যুগ্ন আহ্বায়ক হযরত আলী মোল্লা ও ছাত্র দলের যুগ্মআহ্বায়ক হাসমত আলী সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা: মুসলিম লীগ সভাপতি

নিজস্ব প্রতিবেদক: ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহসিন রশীদ। তার দাবি,

টাঙ্গাইলে স্কাউটস দিবস উদযাপিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বাংলাদেশ স্কাউটস দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে স্কাউট দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি

ভারতের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ায় সৈন্যদের প্রশংসায় পাক সেনাপ্রধান

ডেস্ক রিপোর্ট: ভারতের বিরুদ্ধে প্রতিশোধ ও দেশটিকে কঠোর বার্তা দেওয়ায় ফ্রন্টলাইনের সৈন্যদের প্রশংসা করেছেন পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। ফিল্ড মার্শাল মুনির

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে: মমতা

অনলাইন ডেস্ক: ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) প্রতি ইঙ্গিত করে তিনি বলেছেন, ভারত-বাংলাদেশ সীমান্তে

ট্রাম্পকে ড্রোন হামলার হুমকি, ইরানি উপদেষ্টার সরাসরি সতর্কবার্তা

অনলাইন ডেস্ক: মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে ড্রোন হামলার হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা জাওয়াদ লারিজানি। তিনি বলেন, “ট্রাম্প আর নিশ্চিন্তে রোদ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপি নেতা জহুরুল ইসলামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে তাড়াশে মাধাইনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে । আজ (১৭ ই মার্চ) সোমবার বিকেলে মাধাইনগর ইউনিয়নে