এনসিপিসহ ৬ রাজনৈতিক দলকে নিবন্ধন দিচ্ছে ইসি

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) চূড়ান্ত নিবন্ধন দিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ছয়টি নতুন রাজনৈতিক দলকে। কমিশনের স্বাক্ষর সম্পন্ন হলেই গণবিজ্ঞপ্তি জারি করে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

ইসির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সোমবার (২২ সেপ্টেম্বর) নিবন্ধন অনুমোদনের জন্য ফাইল কমিশনের কাছে পাঠানো হবে। কমিশন চাইলে প্রস্তাবে পরিবর্তন বা সংযোজন-বিয়োজন করতে পারবে।

সূত্র জানায়, মাঠ পর্যায়ের যাচাই-বাছাই শেষে এনসিপি, বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ জাতীয় লীগসহ মোট ছয়টি দলকে নিবন্ধনের জন্য নির্বাচিত করা হয়েছে। গত রোববার সংশ্লিষ্ট শাখার স্বাক্ষরের পর ফাইল কমিশনে তোলা হয়েছে।

এ ছাড়া ১০টি দলের বিষয়ে পুনতদন্ত করা হবে এবং ছয়টি দলের আবেদন সরাসরি বাতিল করা হয়েছে। পুনতদন্তের মধ্যে ৯টি দলের মাঠপর্যায়ের যাচাই হবে, আর একটি দলের পুনতদন্ত করবে কমিশনের জ্যেষ্ঠ এক কর্মকর্তা।

এর আগে ১৪৩টি নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। প্রথম দফায় কেউ শর্ত পূরণ করতে না পারায় সবাইকে সময় দিয়ে ঘাটতি পূরণের সুযোগ দেওয়া হয়। পরে ৮৪টি দল সাড়া দিলেও চূড়ান্তভাবে শর্ত পূরণ করে মাঠ তদন্তে টিকে ছিল ২২টি দল। তাদের শুনানি শেষে ছয়টি দল নিবন্ধনের জন্য মনোনীত হয়।

আইন অনুযায়ী নিবন্ধনের জন্য একটি দলের কেন্দ্রীয় কমিটি, অন্তত এক-তৃতীয়াংশ জেলা ও ১০০টি উপজেলা কমিটি থাকতে হয়। প্রতিটি কমিটিতে ন্যূনতম ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ, অথবা পূর্বে সংসদ সদস্য থাকা কিংবা আগের নির্বাচনে পাঁচ শতাংশ ভোট পাওয়া থাকলে সেটিও নিবন্ধনের যোগ্যতা হিসেবে বিবেচিত হয়।

বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১। নতুন ছয়টি দল যুক্ত হলে এ সংখ্যা দাঁড়াবে ৫৭-এ। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল নিবন্ধনের প্রথা চালু করেছিল নির্বাচন কমিশন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইসির ৪২ কোটি টাকার যন্ত্র এখন ভাঙারি

নিজস্ব প্রতিবেদক: রাতের ভোটের কারিগরখ্যাত সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার আমলে ৪২ কোটি টাকায় একটি বিশেষ যন্ত্র বা পাসওয়ার্ড মেশিন কেনা হয়েছিল, যা

পরীমণির সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন শেখ সাদী

নিজস্ব প্রতিবেদক: ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়িকা পরীমণি। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির এক দিনের মাথায় জামিন পেয়েছেন তিনি। সোমবার (২৭ জানুয়ারি)। তার

বিস্ফোরণের আগের রাতজুড়ে মাদ্রাসায় বোমা বানানো হয়: পুলিশ

নিজস্ব প্রতিবেদক: কেরানীগঞ্জের হাসনাবাদে বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হওয়া মাদ্রাসা থেকে দুটি তৈরি বোমা, পাঁচটি ইলেকট্রিক বোমা সদৃশ বস্তুসহ বোমা তৈরির প্রচুর উপকরণ উদ্ধার হওয়ার তথ্য

হাসিনাকে দেয়া ডিগ্রি বাতিলের কথা ভাবছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি বাতিলের কথা ভাবছে অস্ট্রেলিয়ার একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। সাবেক এই স্বৈরাচার প্রধানমন্ত্রীকে “আইন” বিষয়ে

জামায়াত আমিরের স্বাস্থ‍্যের খোঁজ নিলেন খালেদা জিয়া-তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ‍্যের খোঁজ-খবর নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাতে নিজের

সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছেন হাইকোর্ট।, তার বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা