এনসিপির ১ হাজার ১১ মনোনয়ন বিক্রি, লক্ষ্যমাত্রা ৩ হাজার

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য জাতীয় নাগরিক পার্টি- এনসিপির ১ হাজার ১১টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। তবে দলটি ৩ হাজার মনোনয়ন ফরম বিক্রির লক্ষ্যমাত্রা নিয়ে ফরম সংগ্রহ ও জমার সময় এক সপ্তাহ বাড়িয়েছে।

শুক্রবার বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, এখন পর্যন্ত ১ হাজার ১১টি মনোনয়ন বিক্রি হয়েছে। চিকিৎসক, শিক্ষক, আলেম সবশ্রেণির মানুষ ফরম নিচ্ছে। মানুষের আগ্রহ দেখে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। আমাদের ফরম বিক্রির লক্ষ্যমাত্রা ৩ হাজার।

এর আগে শুক্রবার এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন জানান, আগের ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার মনোনয়ন ফরম সংগ্রহের শেষদিন থাকলেও তা বাড়িয়ে ২০ নভেম্বর করা হয়েছে।

তিনি জানান, এনসিপি থেকে মনোনয়ন সংগ্রহ করতে ইচ্ছুকরা ২০ নভেম্বর পর্যন্ত দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসে অথবা মূখ্য সংগঠক (উত্তর ও দক্ষিণাঞ্চল) অথবা বিভাগীয় ১০ জন সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে ফরম তুলতে পারবেন। এছাড়া অনলাইনে nomination.ncpbd.org ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এক ফেসবুক বার্তায় বলেন, অনেকেই এনসিপির মনোনয়ন আবেদন সংগ্রহ করার ইচ্ছা করলেও নানান কারণে পারেননি। সেই পরিপ্রেক্ষিতে সময় এক সপ্তাহ বাড়ানো হয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইউনূসের বদলে আমজনতার তারেক ‘প্রধান উপদেষ্টা’ হলে ভালো চালাতে পারতেন: গোলাম মাওলা রনি

নিজস্ব প্রতিবেদক: ড. ইউনূসের সময়টিতে যত টাকা ছাপা হয়েছে, মুদ্রার মান যেভাবে কমেছে, আইন-শৃঙ্খলার যেভাবে অবনতি হয়েছে, সেটি বর্তমান সরকারের পক্ষে সামাল দেওয়া রীতিমতো ‘পুলসিরাত’ পার

নির্বাচিত হলে ঋণখেলাপিদের জন্য বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব: হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে ঋণ খেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেবেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী

ঝিনাইদহে মুক্তিযুদ্ধের সময়ের ২টি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে মুক্তিযুদ্ধকালীন সময়ে মাটির নিচে পুঁতে রাখা দুটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করা হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার গাড়িয়ালা গ্রামের বাবু শিকদারের

হাসিনা আমলে ব্যাংক খাতে লুটপাট: ১১ গোষ্ঠীর ১ লাখ ৯৫ হাজার কোটি টাকার ঋণ তদন্তে

বিদেশে পাচার হওয়া সম্পদের খোঁজে ১১টি তদন্ত কমিটি; জব্দ হয়েছে স্থাবর-অস্থাবর সম্পদ ও ব্যাংক হিসাব স্টাফ রিপোর্টার: ক্ষমতা হারানো সাবেক আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের

টিপ পরা অভিনেতাদের ‘পাগল’ বললেন সিদ্দিক

রাজধানীর ফার্মগেট এলাকায় হেনস্তার শিকার হয়েছেন এক শিক্ষিকা। তার অভিযোগ, টিপ পরার কারণে এক পুলিশ সদস্য তাকে গালি দিয়েছেন, উত্যক্ত করেছেন। এমনকি তাৎক্ষণিক প্রতিবাদ জানানোর

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর পরিণতি ঘিরে অনিশ্চয়তা

অনলাইন ডেস্ক: তেল আবিবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় এবং হাইফা বন্দরে ইসরায়েলের নিরাপত্তা ও সামরিক বাহিনীর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।