এনসিপি’র বহিষ্কৃত নেতা মাহিনের বাড়ি থেকে টাকা উদ্ধার গুজব, দাবী স্থানীয় প্রতিনিধিদের

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এনসিপি’র সাবেক যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে দল থেকে  বহিষ্কার করা হয়েছে। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাহিন সরকারের বিরুদ্ধে নানা ধরনের গুজব ছড়িয়েছে বলে দাবী করেছেন এনসিপি’র প্রতিনিধিরা।

শনিবার (২৩ আগষ্ট) সকালে বেলকুচি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সন্মেলন এমন দাবী করেছে এনসিপি’র বেলকুচি উপজেলা প্রতিনিধি মুসা হাসেমী সহ এনসিপি’র নেতৃবৃন্দরা।

সংবাদ সন্মেলনে মুসা হাশেমী লিখিত বক্তব্য পাঠকালে  বলেন, গতকাল (২২ আগস্ট) একজন নৌবাহিনীর সদস্যকে গ্রেফতারকে কেন্দ্র করে বেলকুচিতে উদ্দেশ্য প্রনোদিতভাবে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতৃত্বদানকারী মাহিন সরকারের মানহানির লক্ষ্যে ব্যাপকভাবে অপপ্রচার চালানো হচ্ছে। যার আমরা তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মুসা হাসেমী আরও বলেন, নৌবাহিনীর শৃঙ্খলা ভঙ্গের কারনে বেলকুচি পৌরসভার শেরনগর গ্রামের আলিফ নামের একজন সৈনিককে তার  নিজ বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।  এই ঘটনাকে কেন্দ্র করে মাহিন সরকার ও তার পরিবারের  সন্মানহানী করার জন্য একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাহিন সরকারের বাড়ি থেকে বিপুল পরিমান টাকা উদ্ধার হয়েছে এমন গুজব ছড়িয়েছে।

মুসা আরও বলেন, আমরা মাহিন সরকার ও তার পরিবারের সদস্য, আত্বিয়-স্বজন ও প্রতক্ষদর্শীদের সাথে কথা বলে বিষয়টি সম্পর্কে  নিশ্চিত হয়েছি যে, মাহিন সরকারের বাড়িতে কোন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যায় নি। আর আলিফ নামের যাকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করে নিয়ে গিয়েছে তার সাথে মাহিন সরকার ও তার পরিবারের কোন আত্মীয়তার সম্পর্ক নেই বলেও সংবাদ সন্মেলনে দাবী করেন এনসিপি’র উপজেলা প্রতিনিধি মুসা হাসেমী।

তিনি তার বক্তব্য পাঠকালে, মাহিন সরকার ও তার পরিবারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অপপ্রচার চালাচ্ছে তাদেরকে  আইনের আওতায় এনে শাস্তি দাবী করেন। এসময় এনসিপি’র বেলকুচি প্রতিনিধি মুসা হাসেমী, মাহিন সরকারের ছোট বোন মাহিমা হীমা সরকার, এনসিপি প্রতিনিধি মনিরুজ্জামান (মনি), আলীম সরকার, হোসাইন আহম্মেদ, শফি আল মাশরাফি, গোলাম রাব্বিসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কাজিপুরে দুইশ বছরের ঐতিহ্যের মাদার বাঁশের মেলা অনুষ্ঠিত

আবদুল জলিল, কাজিপুর (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় প্রতি বছরের মতো এবারেও অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী বাঁশের মেলা বা মাদার বাঁশের মেলা। উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের কুনকুনিয়া সর্দারপাড়ায়

ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত আমরা পাশে থাকব: রফিকুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিন প্রশ্নে সারা বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, ফিলিস্তিন যতদিন

তথ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। মঙ্গলবার (১৮ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে

বিদেশে লাপাত্তা ২০ হাজার ভারতীয় নাগরিক

অনলাইন ডেস্ক: উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর শিক্ষার্থীদের মধ্যে উচ্চশিক্ষার জন্য উন্নত দেশে যাওয়ার প্রবণতা ব্যাপকভাবে লক্ষ্য করা যায়। এ ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় গন্তব্যগুলোর মধ্যে শীর্ষে রয়েছে

ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জনবল সংকটে ইসরাইলি সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের রিজার্ভ জেনারেল ও সামরিক বিশ্লেষক ইতজাক ব্রিক বলেছেন, ইতিহাসের সবচেয়ে ভয়াবহ জনবল সংকটের মুখে পড়েছে দেশটির সেনাবাহিনী। ব্রিকের মতে, সাম্প্রতিক মাসগুলোতে হাজার

ছাত্রাবাসের টর্চারসেল থেকে ৫ ব্যবসায়ীকে উদ্ধার করল সেনাবাহিনী

ডেস্ক রিপোর্ট: মুক্তিপণ আদায়ের জন্যে মাগুরার পৌর এলাকার সাজিয়াড়া গ্রামের একটি ছাত্রাবাসে গড়ে তোলা টর্চারসেলে আটক পাঁচ ব্যবসায়ীকে উদ্ধার করেছেন সেনা সদস্যরা। এ ঘটনায় জড়িত