এনসিপির দুই নেতা নিজের ফ্যামিলি চলতে হিমশিম খাচ্ছে, তারা টিভি মালিকানা পেয়েছে: নুর

ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার নামে নতুন দুটি টেলিভিশন চ্যানেলের লাইসেন্স পাওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, ‘শুনেছি এনসিপির নেতৃবৃন্দের নামে দুটি গণমাধ্যম অনুমোদন করা হয়েছে। যে দুইজনের নামে হয়েছে, তাদের আমি ভালোভাবে চিনি। তারা তো টেলিভিশন না নিজের ফ্যামিলি নিয়ে চলতে হিমশিম খাচ্ছে।’

একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। নুরুল হক নুর আরো বলেন, ‘আমি একটি দলের প্রধান কিন্তু ৫ আগস্টের পরে যেখানে ছিলাম, ওখানেই আছি। তারা আমার অনেকে সহকর্মী ছিলেন। ছোট একটা পত্রিকায় চাকরি করেন।,

অত ভালো বেতনও না। মেইনস্ট্রিম মিডিয়া বলতে আমরা যা বুঝি, সেখানেও কেউ কাজ করেন না। কোত্থেকে থেকে কীভাবে কী দেওয়া হয়, সেটা আমি জানি না। এটা আমি খুব অবাক হয়েছি। এটার মধ্যে দিয়ে এ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে যে অস্বচ্ছতা ও পক্ষপাতমূলক মনোভাব রয়েছে, সেগুলো বোধহয় প্রকাশ পেয়েছে।’

তিনি আরো বলেন, ‘ওয়ান ইলেভেনের সরকার দুর্নীতির বিরুদ্ধে শুরুর দিকে যেভাবে অ্যাকশন দেখিয়েছিল। বিশেষ করে মানুষকে যেভাবে একটা শৃঙ্খলায় নিয়ে আসার জন্য কিছু পদক্ষেপ নিয়েছিলেন। এই গণঅভ্যুত্থানে সরকারের কাছে আমরা সেটা দেখিনি। এই সরকারের সময় আমরা দেখেছি পুরনো স্টাইলি ভাগ-বাটোয়ারা, নিয়ন্ত্রণ, লোকজন বসানো ও প্রতিষ্ঠান দখল— এগুলো চলছে।

৫ আগস্টের পরে অনেক গণমাধ্যম দখল হয়েছে। এগুলো আমরা এই সরকার দ্বারা প্রত্যাশা করিনি। এই সরকারে যারা আছেন, তাদের এর দায় নিতে হবে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শেখ হাসিনা-কামাল-মামুনের ভাগ্য নির্ধারণ আজ

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ‘পলাতক’ ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শাস্তি নিয়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় দেবে আজ। নির্ধারিত দিনে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি

কম্বোডিয়ায় থাইল্যান্ডের এফ-১৬ বিমান হামলা, নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘদিনের সীমান্ত বিরোধের জেরে কম্বোডিয়ায় বোমা হামলা চালিয়েছে থাইল্যান্ডের বিমান বাহিনী। বৃহস্পতিবার (২৪ জুলাই) দেশটির একটি সড়কে দুটি বোমা ফেলে থাই এয়ারফোর্সের একটি

নাফনদী থেকে আরাকান আর্মির হাতে আটক ৬ জেলেকে ফেরত এনেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফ নাফনদী থেকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির হাতে আটক ছয় বাংলাদেশি জেলেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি।’ শনিবার দুপুরে

বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করল কানাডা

অনলাইন ডেস্ক: বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে নিজ দেশের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে কানাডা সরকার। বৃহস্পতিবার দেশটির সরকারি ওয়েবসাইটের ভ্রমণ বিভাগে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া

সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের তাড়াশে যৌতুকের জন্য স্ত্রীকে গলায় ওড়না পেচিয়ে হত্যার দায়ে স্বামী মতিউর রহমান খদগীর ওরফে আব্দুল মতিনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত।  একই

শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধা ঘণ্টারও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক