এনসিপিকে আমরা কোনো শক্তি বলেই মনে করি না: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আর জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) আমরা কোনো শক্তি বলেই আর মনে করি না। এটা ঠিক এই ছাত্ররাই শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভের বারুদে আগুনটা দিয়েছিল। এখন আর তাদের কিছু নেই। ডাকলে লোকও আসে না।

সম্প্রতি ঢাকার গুলশানে ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা ‘এই সময়’-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারটি সোমবার প্রকাশিত হয়।,

প্রশ্ন: শোনা যায়, এনসিপি নাকি আপনাদের কাছে আসন চেয়েছিল?

মির্জা ফখরুল: না। এনসিপি কখনও চায়নি। তবে জামায়াত চেয়েছে। এনসিপির এখন একমাত্র লক্ষ্য, বিএনপিকে সরকার গঠন করতে না দেওয়া।

প্রশ্ন: জামায়াত ৫০টা আসন চেয়েছে?

মির্জা ফখরুল: ৩০টা চেয়েছে। আমরা উৎসাহ দেখাইনি। অনেক কম একটা সংখ্যার কথা বলেছি, যা তাদের মনঃপূত হয়নি। আপনাকে আশ্বাস দিচ্ছি, জামায়াতকে আর আমরা মাথায় উঠতে দেবো না। তারা যত বড় না শক্তি, আমরা অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। পিআর-টিআর সবই বিএনপির উপরে চাপ সৃষ্টির কৌশল। জামায়াত কিন্তু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন জায়গায় প্রার্থীর নাম ঘোষণা করছে। আসলে দেশের প্রবল ভাবেই মানুষ নির্বাচন চাইছেন। সেনাবাহিনী চাইছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও চাইছেন।

প্রশ্ন: নির্বাচনের বিষয়ে ইউনূসের উপরে আপনি আস্থা রাখছেন? কিছু দিন আগেও তো তার বিরুদ্ধে এনসিপির প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন আপনারা। তিনি নির্বাচন করাতে চান না, এমন কথাও বলা হয়েছে।

অন্য এক প্রশ্নের উত্তরে ফখরুল বলেন, জামায়াত ভোটে আসবে। পিআর–টিআর নয়, মানুষ যে পদ্ধতিতে ভোট বোঝেন, সেই প্রচলিত পদ্ধতিতেই হবে বাংলাদেশের ভোট। জামায়াতও দেখবেন অংশ নেবে। আর এনসিপিকে আমরা কোনো শক্তি বলেই আর মনে করি না। এটা ঠিক এই ছাত্ররাই শেখ হাসিনার বিরুদ্ধে বিক্ষোভের বারুদে আগুনটা দিয়েছিল। এখন আর তাদের কিছু নেই। ডাকলে লোকও আসে না।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জের তাড়াশ পরকীয়া সম্পর্কের জেরধরে সংঘর্ষ : প্রেমিক নিহত

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে পরকীয়া সম্পর্কের জের ধরে প্রেমিক আয়নাল হক (৪৫) নিহত হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে প্রেমিকার দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

ইরানে ভবনে ভয়াবহ বিস্ফোরণ

অনলাইন ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর বন্দর আব্বাসের একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে এই বিস্ফোরণের ঘটনায় হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি। শনিবার ইরানের

চারঘাটে স্কেভেটরে অগ্নিসংযোগের অভিযোগ, যুবদলের ১৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাটে চাঁদা দাবিকে কেন্দ্র করে সরকারি খাল খনন ও আবাসন প্রকল্পের পুকুর পাড় সংস্কার কাজে ব্যবহৃত একটি স্কেভেটরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায়

বাগেরহাটে চাপাতলা গ্রীন বোর্ড এন্ড ফাইভার মিলস-এর বৃক্ষরোপণ কর্মসূচি

বাগেরহাট প্রতিনিধি: পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটি, বাগেরহাট-এর দাবির প্রেক্ষিতে এবং কমিউনিটিতে সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে চাপাতলা গ্রীন বোর্ড এন্ড ফাইভার মিলস সোমবার (২৫ আগস্ট) দুপুরে রাংদিয়া

যমুনার পানি দ্রুত বৃদ্ধি, প্লাবিত হচ্ছে চরাঞ্চল

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি গত দুই সপ্তাহ ধরে ধীরগতিতে বাড়লেও গত তিন দিন ধরে তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে নদীর পানি বিপৎসীমার

ড.ইউনূসকে প্রধান উপদেষ্টা করায় সেনাপ্রধানের ‘আপত্তি’ ছিল: ভিডিও বার্তায় আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের নিয়োগ নিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের ‘ভেটো’ (আপত্তি) ছিল বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা