এনবিআরের আন্দোলন নিয়ে সরকারের হুঁশিয়ারি: ‘চাকরি অত্যাবশ্যক সার্ভিস ঘোষণা’

অনলাইন ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে কঠোর বার্তা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রবিবার (২৯ জুন) বিকেলে এক বিবৃতিতে সরকার জানিয়েছে, রাজস্ব সংগ্রহ ব্যবস্থার দুর্বলতা ও অনিয়মের সংস্কারে এনবিআরের পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, “রাজস্ব সংগ্রহ ব্যবস্থার দুর্বলতা, অনিয়ম ও দুর্নীতির কারণে রাষ্ট্রের চাহিদার তুলনায় রাজস্ব আহরণ অনেক কম হচ্ছে। তাই সকল অংশীজনের পরামর্শ অনুযায়ী এনবিআর পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।”

সরকার দাবি করে, এনবিআরের কিছু কর্মকর্তা গত দুই মাস ধরে আমদানি-রপ্তানি ও ব্যবসা-বাণিজ্য কার্যক্রম বাধাগ্রস্ত করে রাজস্ব আদায় ব্যাহত করছেন। আন্দোলনের নামে এ ধরনের অবস্থানকে ‘অন্যায়, অনৈতিক এবং জাতীয় স্বার্থবিরোধী’ বলে আখ্যা দেয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, “আলোচনার আহ্বান জানানো সত্ত্বেও আন্দোলনকারীরা সংলাপে আসেননি। বরং অনমনীয় অবস্থান নিয়ে দেশের অর্থনীতির ক্ষতি করছেন।”

এই পরিস্থিতিতে সরকার কাস্টমস হাউস, আইসিডি, বন্ড কমিশনারেট ও শুল্ক স্টেশনসহ এনবিআরের আওতাধীন সকল চাকরিকে ‘অত্যাবশ্যকীয় সার্ভিস’ হিসেবে ঘোষণা করেছে। সরকার আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত কর্মস্থলে ফিরে যাবেন। অন্যথায় ‘জাতীয় স্বার্থে’ সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন দেশের সঙ্গে হওয়া বিভিন্ন চুক্তি নিয়ে জামায়াতে ইসলামীর কোনো আলোচনা করা হয়নি বলে জানিয়েছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা.

এবার নীলনদ নিয়ে মিসর ও ইথিওপিয়ার বিরোধ মেটাতে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: নীলনদের পানি বণ্টন নিয়ে মিসর ও ইথিওপিয়ার মধ্যে দীর্ঘদিনের চলমান বিরোধ মেটাতে আবারও মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৬ জানুয়ারি)

যুদ্ধবিরতির মধ্যেও সিরিয়ায় ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের হাসাকাহ প্রদেশের কামিশলি শহরে যুদ্ধবিরতি ঘোষণার পরও সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) দুটি অবস্থানে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বুধবার (২১ জানুয়ারি) স্থানীয়

আরও ৫৮৬ মামলার মুখোমুখি শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে এখন পর্যন্ত ৫৮৭টি মামলা হয়েছে। অপহরণ, হত্যাচেষ্টা, সহিংসতা, নাশকতা ও নির্দেশদাতা, হুকুমদাতা, পরিকল্পনাকারী হিসাবে তাকে

বর্তমান সরকারের দোসররা বড় স্বৈরাচার: বঙ্গবীর কাদের সিদ্দিকী

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন,আমি দেশবাসী ও আন্তর্জাতিক ভাবে বলতে চাই, ২৪এর আন্দোলন আমি

পশ্চিমবঙ্গে পুরোহিত ও মুয়াজ্জিনদের মাসিক ভাতা বৃদ্ধি

অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজ্য সরকার পুরোহিত ও মুয়াজ্জিনদের মাসিক সম্মানী ৫০০ রুপি বৃদ্ধি করেছে। আগামী মাস থেকে মাসিক ভাতা ২০০০ রুপি ধার্য করা হবে। নতুনভাবে সঠিকভাবে