এনকেএম স্কুল অ্যান্ড হোমসের এসএসসিতে শতভাগ জিপিএ-৫, নরসিংদীতে অনন্য নজির

নরসিংদী প্রতিনিধি: এসএসসি ২০২৫ সালের ফলাফলে এবারও অসাধারণ সাফল্যের ধারা ধরে রেখেছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা (এনকেএম) হাইস্কুল অ্যান্ড হোমস। শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে বিজ্ঞান বিভাগে অংশ নেওয়া ৩২০ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) এসএসসির ফলাফল প্রকাশের পর এ তথ্য নিশ্চিত করেন স্কুলের প্রধান শিক্ষক মো. ইমন হোসেন। এ সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আবদুল কাদির মোল্লা ও মিসেস নাছিমা মোল্লা।

শুধু এ বছর নয়—এর আগেও এনকেএম স্কুল অসাধারণ ফলাফলের নজির গড়েছে। ২০২৪ সালে শতভাগ পাসের পাশাপাশি ৯৯.৬৬ শতাংশ শিক্ষার্থী জিপিএ-৫ পায়। ২০২২, ২০১৭ ও ২০১৫ সালেও প্রতিষ্ঠানটি শতভাগ জিপিএ-৫ অর্জনের মাধ্যমে দেশজুড়ে প্রশংসিত হয়।

প্রতিষ্ঠান সূত্র জানায়, ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাধ্যমিকে ধারাবাহিকভাবে শতভাগ পাস এবং গৌরবজনক ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠানটি বোর্ড পর্যায়ে শীর্ষস্থান ধরে রেখেছে।

শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা এবং কঠোর একাডেমিক নিয়মানুবর্তিতাই এই সাফল্যের মূল চাবিকাঠি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সংসদে আসতে পারে সংবিধান সংস্কার পরিষদ গঠনের ইস্যু

নিজস্ব প্রতিবেদক সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি জাতীয় সংসদের ফ্লোরে আলোচনায় উঠতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে

চুক্তি না হলে ইরানের আরও দুটি পরমাণু কেন্দ্রে হামলার ইঙ্গিত

অনলাইন ডেস্ক: ইরানের তিনটি পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় মাত্র একটি কেন্দ্রে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে নতুন এক গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে। তবে তেহরান যদি

ঘানায় হেলিকপ্টার বিধ্বস্ত: দুই মন্ত্রীসহ আটজনের মৃত্যু

অনলাইন ডেস্ক: আফ্রিকার দেশ ঘানায় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রতিরক্ষা ও পরিবেশমন্ত্রীসহ সব আরোহী নিহত হয়েছেন। বুধবার (৬ আগস্ট) দেশটির দক্ষিণাঞ্চলীয় আশান্তি অঞ্চলে এ

হাদী হত্যা মামলার আসামিদের ফেরত দিতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ওসমান হাদী হত্যা মামলার আসামিদের ফিরিয়ে আনতে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জে ইউএনওর গাড়িতে হামলা ও ভাঙচুর, অভিযুক্ত ছাত্রলীগ-আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে এবার গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে

বেলকুচিতে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিকের বিরুদ্ধে আদালতে মামলা 

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের বেলকুচিতে চাঁদা দাবির অভিযোগ এনে রেজাউল করিমের নাম উল্লেখ করে আরও ৪/৫ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। গত সোমবার (১৫ সেপ্টেম্বর)